নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৫, ২৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

 

ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে । নির্যাতনের শিকার শিশুটি রাস্তায় ফুল বিক্রি করতো বলে জানা যায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে শিশুটিকে চানমারী থেকে তুলে নিয়ে শিবু মার্কেট এলাকার একটি বাসায় নিয়ে অচেতন করে ধর্ষণ করা হয় । পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তবে কখন ফেলে রেখে গেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

হাসপাতালের বেডে ব্যথায় কাতরাতে থাকা শিশুটি জানায়, সে তার মায়ের সাথে শহরের মিশনপাড়া এলাকায় থাকে। মা চকলেট কারখানায় চাকুরি করে আর সে ও তার ছোট বোন চাষাড়া শহীদ মিনারের সামনে ফুল বিক্রি করে। ছোট বোন বাসায় না আসায় তারা মা ছোট বোনকে খুজে বাসায় নিয়ে আসতে বলে। সে খুজতে থাকলে এক লোক তাকে বলে তার ছোটবোনকে খুজেঁ দিবে। এ কথা বলে তাকে অটো রিক্সায় তোলে। তখন ওই লোক তাকে শিবু মার্কেট নিয়ে রুমাল দিয়ে মুখ চেপে ধরে। এবং ভোরের দিকে তার জ্ঞান ফিরে এলে দেখে একটি ঘরের মধ্যে খাটের ওপর শুয়ে আছে।

শিশুটির সাথে হাসপাতালে থাকা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শিশুটি তার ছোট বোনকে খুঁজতে খুঁজতে চানমারী এলাকায় গেলে অজ্ঞাত এক লোক শিশুটিকে অটোরিক্সায় করে শিবু মার্কেট এলাকায় নিয়ে রুমাল চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। ভোরের দিকে জ্ঞান ফিরলে একটি রুমে খাটের ওপর নিজেকে আবিস্কার করে। পরে প্রায় অচেতনবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রাখলে এক মহিলা দেখতে পেয়ে শিশুটিকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতালকতৃপক্ষ কিছু বুঝে উঠার আগেই ওই মহিলাটি হাসপাতাল থেকে চলে যায়। ফলে মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি। এবং কখন, কোথায় মেয়েটিকে পাওয়া গেছে তাও জানা যায়নি বলে হাসপাতাল কতৃপক্ষ তাকে জানিয়েছে। হাসপাতালের চিকিৎসক তাকে জানিয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

 

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানায়, শিশুর অভিভাবক না পেয়ে শুক্রবার বিকেলে থানায় জানানো হয়।

তিনি আরো জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। পুলিশ পাঠিয়ে শিশুটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

 

সম্পর্কিত বিষয়: