নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬

বিশেষ সংবাদ

বিশেষ সংবাদ থেকে আরও খবর

পূজার ছুটিতে ফাঁকা নগরীতে স্বস্তি
পূজার ছুটিতে ফাঁকা নগরীতে স্বস্তি

পূজার ছুটিতে ফাঁকা নগরীতে স্বস্তি

দুই বছর ধরে নেতৃত্বহীন জেলা ও মহানগর ছাত্রদল, অপেক্ষায় যারা
দুই বছর ধরে নেতৃত্বহীন জেলা ও মহানগর ছাত্রদল, অপেক্ষায় যারা

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি বিলুপ্তির প্রায় দুই বছর হতে চললেও নতুন কমিটি গঠনের উদ্যোগ দৃশ্যমান নয়। দীর্ঘদিন ধরে সাংগঠনিক নেতৃত্ব না থাকায় হতাশা বাড়ছে পদপ্রত্যাশী ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক ইউনিটে নেতৃত্বের অনুপস্থিতি কর্মসূচি পরিচালনা, নতুন কর্মী সংগঠিত করা এবং তরুণ নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে জেলা ও মহানগরের অধীন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও বাতিল করা হয়েছিল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্তির কথা জানিয়ে দ্রুত নতুন কমিটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন নেতৃত্বের দেখা মেলেনি। দলীয় সূত্র বলছে, একসময় নারায়ণগঞ্জে সরকারবিরোধী আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল। মিছিল, সমাবেশ ও মানববন্ধনে সংগঠনটির অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিক নেতৃত্বের কাঠামো না থাকায় সেই সাংগঠনিক তৎপরতা অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এখন ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন পদপ্রত্যাশী নেতা নিজেদের অনুসারীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেউ কেউ বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তবে এসব তৎপরতাকে পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রমের বিকল্প হিসেবে দেখছেন না নেতাকর্মীরা। তাদের মতে, নির্দিষ্ট নেতৃত্ব ও সাংগঠনিক নির্দেশনা না থাকায় কর্মীদের এক ছাতার নিচে এনে কার্যকর কর্মসূচি পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা ও অনিশ্চয়তা দুটোই বাড়ছে। বিভিন্ন কলেজ শাখায় দায়িত্ব পালন করা নেতাদের মধ্যেও জেলা ও মহানগর কমিটিতে জায়গা পাওয়ার প্রত্যাশা রয়েছে। ফলে নতুন কমিটি গঠন হলে কারা নেতৃত্বে আসবেন, তা নিয়ে সংগঠনের ভেতরে আগ্রহের পাশাপাশি নানা হিসাব-নিকাশও চলছে। নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন কমিটি ছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালিত হলে নতুন কর্মীরা কীভাবে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত রয়েছেন, তাদের সাংগঠনিক স্বীকৃতি ও ভবিষ্যৎ ভূমিকা কী হবে, সেটিও অনিশ্চিত হয়ে পড়ছে। বিলুপ্তির আগে যেমন ছিল কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়। ওই কমিটিতে নাহিদ হাসান ভূঁইয়া সভাপতি এবং জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদের মধ্যে সুলতান মাহমুদ সিনিয়র সহসভাপতি, সাগর সিদ্দিকী সহসভাপতি, জাকারিয়া ভূঁইয়া সিনিয়র যুগ্ম সম্পাদক এবং আমিনুল ইসলাম ও আবু তাহের রিফাত যুগ্ম সম্পাদক ছিলেন। মেহেদী হাসান দোলন দায়িত্ব পান সাংগঠনিক সম্পাদক হিসেবে। একই দিন রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটিও ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে দায়িত্ব পাওয়া এই দুই কমিটি প্রায় এক বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পর মেয়াদোত্তীর্ণ হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সেগুলো বিলুপ্ত করা হয়। তবে নতুন কমিটি গঠনের নির্দিষ্ট সময়সীমা না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশের মতে, বৃহত্তর দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রভাব ছাত্রসংগঠনেও পড়েছে। তাদের ভাষ্য, স্থানীয় পর্যায়ে একাধিক নেতার অনুসারী গোষ্ঠী সক্রিয় থাকলেও সবার মধ্যে সমন্বয় তৈরির মতো আনুষ্ঠানিক নেতৃত্ব নেই। ফলে সংগঠনের কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং অভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কঠিন হচ্ছে। দীর্ঘদিন কমিটি না থাকায় কে সাংগঠনিক সিদ্ধান্ত দেবেন, কার নির্দেশনায় কর্মসূচি পরিচালিত হবে এসব প্রশ্নও সামনে আসছে। নারায়ণগঞ্জের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্বের কারণে এখানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতাকর্মীরা। তাদের মতে, এই অঞ্চলে শক্তিশালী ছাত্রসংগঠন গড়ে তুলতে হলে নিয়মিত নেতৃত্ব, কর্মীদের মূল্যায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন কমিটি না থাকলে শুধু বর্তমান নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয় না, নতুনদের সংগঠনের প্রতি আগ্রহও কমে যেতে পারে। একই সঙ্গে পদপ্রত্যাশীদের মধ্যে দূরত্ব বাড়লে ভবিষ্যতে নতুন কমিটির অধীনে সবাইকে ঐক্যবদ্ধ করাও কঠিন হতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, "নারায়ণগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় দুইবছর ধরে কমিটি না থাকা আমাদের নেতা-কর্মীদের জন্য দুর্ভাগ্য ও হতাশার বিষয়। নতুন নেতৃত্বের বিকাশ ও জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে এবং তরুণ নেতা-কর্মীদের সুসংগঠিত করত নতুন নেতৃত্ব ছাড়া বিকল্প নেই। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে মানুষের তরুণ নেতৃত্বের প্রতি একটা আশার সঞ্চার হয়েছে। আমরা আশাকরি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের নির্দিষ্ট সাংগঠনিক রূপ দিয়ে কমিটি ঘোষণা করবে" এ অবস্থায় জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, দ্রুত কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কর্মীদের সক্রিয় করা হবে। তা না হলে দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতা নারায়ণগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রক্রিয়াকে আরও দুর্বল করে দিতে পারে।

নারায়ণগঞ্জে জামায়াত এগিয়ে, পিছিয়ে বিএনপি!

নারায়ণগঞ্জে জামায়াত এগিয়ে, পিছিয়ে বিএনপি!

পাঁচ আগস্টের পটপরির্তনের পর নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে এখন প্রধান দুই শক্তি হচ্ছে বিএনিপি ও জামায়াত। দুই দলই সমানতালে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আলোচনায় স্থানীয় নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার আগেই আগাম মেয়র প্রার্থী ঘোষণা, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থী নির্ধারণ এবং জেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী ঠিক করে প্রচার-প্রচারণা চালাচ্ছে। সেই দিক থেকে একেবারেই পিছিয়ে রয়েছে বিএনপি। শুধু তাই নয়, বিএনপিতে দলীয় কোন্দল এবং বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনার জন্ম দিচ্ছে। এতে শুধু সাংগঠনিক প্রস্তুতি নয়, দুই দলের রাজনৈতিক ভাবমূর্তির প্রশ্নও সামনে আসছে। জামায়াত যখন নিজেদের সংগঠিত ও স্থানীয় নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় হিসেবে তুলে ধরতে চাইছে, তখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে দলীয় ঐক্য ও ভাবমূর্তি ধরে রাখা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে মাওলানা আব্দুল জব্বারকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নির্ধারণ এবং জেলার ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজও চালিয়ে যাচ্ছে দলটি। এসব উদ্যোগের মধ্য দিয়ে নগর থেকে গ্রাম পর্যন্ত নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে তারা। এসব আগাম উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাদের সক্রিয়তা ভোটারদের কাছে একটি দলের প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার বার্তা দিতে পারে। জামায়াতের সাম্প্রতিক তৎপরতা সেই সুযোগ করে নিচ্ছে। বিশেষ করে, বিএনপির অভ্যন্তরীণ বিরোধ যখন আলোচনায়, তখন জামায়াতের এই সক্রিয়তা রাজনৈতিকভাবে তাদের তুলনামূলক সুবিধাজনক অবস্থান তুলে ধরতে পারে। তবে নারায়ণগঞ্জে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি ও স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব রয়েছে। জেলায় ৫ টি সংসদীয় আসনের মধ্যে চার আসনেই বিএনপি জয় লাভ করে কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাদের বিরোধ, দলীয় পদ ও প্রভাব নিয়ে টানাপোড়েন এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ দলটির রাজনৈতিক ভাবমূর্তিকে আলোচনার মধ্যে রাখছে। তবে সেই বিরোধ প্রকাশ্যে এলে সাধারণ মানুষের কাছে দলটির নেতৃত্ব, শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও দলটির ভাবমূর্তির জন্য বিবেচ্য বিষয় হয়ে উঠছে। এসব কেন্দ্র করে ধারাবাহিক বিতর্ক তৈরি হলে তার রাজনৈতিক প্রভাব পড়তে পারে। ফলে প্রতিপক্ষের জন্যও তা বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে। এ ছাড়া প্রার্থী নির্ধারণের পরেও জামায়াতের স্থানীয় পর্যায়ে সমন্বয় ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার প্রশ্ন আসতে পারে। দলটির নেতা-কর্মীরা কতটা জনসম্পৃক্ততা তৈরি করতে পারেন এবং তাদের রাজনৈতিক কর্মসূচি মানুষের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হয়, তার ওপরও দলটির ভাবমূর্তি নির্ভর করবে। নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা শুধু প্রার্থী নির্ধারণ কিংবা প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে যুক্ত হবে জন আস্থা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতার প্রশ্ন। জামায়াতের সামনে রয়েছে বর্তমান তৎপরতাকে ভোটারদের সমর্থনে রূপ দেওয়ার চ্যালেঞ্জ। আর বিএনপির জন্য জরুরি হয়ে উঠছে অভ্যন্তরীণ বিরোধ সামলে দলীয় ঐক্য ও রাজনৈতিক ভাবমূর্তি ধরে রাখা। সব মিলিয়ে, নারায়ণগঞ্জে রাজনৈতিক চিত্রে জামায়াতকে সাংগঠনিক প্রস্তুতিতে সক্রিয় এবং বিএনপিকে অভ্যন্তরীণ বিরোধ সামলাতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নির্ভর করবে কোন দল নিজেদের সাংগঠনিক শক্তি, গ্রহণযোগ্য নেতৃত্ব এবং ভোটের সমর্থনে রূপ দিতে পারে তার ওপর।

দলে ফেরার পথ খুঁজছেন বহিষ্কৃত চার নেতা

দলে ফেরার পথ খুঁজছেন বহিষ্কৃত চার নেতা

দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছিলেন নারায়ণগঞ্জের চার নেতা। দলীয় প্রার্থীর পাশে না দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক হিসাবকে প্রাধান্য দিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিস্কার করে বিএনপি। সেই নেতারা এখন আবারও বিএনপিতে ফেরার পথ খুঁজছেন। আলোচিত সেই চার নেতা হলেন, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ও মোহাম্মদ শাহ আলম। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে জয় তো দূরের কথা, প্রত্যাশিত রাজনৈতিক অবস্থানও ধরে রাখতে পারেননি। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিভিন্ন পর্যায়ের নেতাদের মাধ্যমে লবিং করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় অনুসারীদেরও দলে ফেরার আশায় রাখছেন তারা। একসময় বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে থাকা এই চার নেতা দলীয় মনোনয়ন না পেয়ে নিজেদের জনপ্রিয়তা ও অনুসারীদের শক্তির ওপর ভরসা করেছিলেন। তাদের নির্বাচনী সিদ্ধান্তে দলীয় প্রার্থীদের ভোটের সমীকরণে প্রভাব পড়ার আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজেরা জয়ী হতে পারেননি। দলীয় পরিচয় হারিয়ে এখন তাদের রাজনৈতিক অবস্থান অনিশ্চিত। যে দলের পরিচয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এখন আবারও সেই দলেই ফেরার চেষ্টা করছেন তারা। দলীয় মনোনয়ন না পাওয়া রাজনৈতিক বাস্তবতা হলেও বিএনপির সিদ্ধান্ত মেনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সেই পথ বেছে না নিয়ে চার নেতা স্বতন্ত্র প্রার্থী হন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন তারা। নির্বাচনের ফলও তাদের ব্যক্তিগত রাজনৈতিক শক্তির পক্ষে যায়নি। বরং দলীয় সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের অবস্থান হারিয়ে ফেলেছেন। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিভিন্ন পর্যায়ের নেতাদের মাধ্যমে যোগাযোগ ও লবিংয়ের চেষ্টা চলছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে কেন্দ্রীয় বিএনপি তাদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার পর তাদের প্রত্যাবর্তনের প্রশ্নে নেতৃত্ব কতটা নমনীয় হবে, সেটিই এখন বড় বিষয়। চার নেতার মধ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিনের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন সবচেয়ে বেশি আলোচিত। জেলা বিএনপির আহ্বায়ক ও পরে সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা একসময় নারায়ণগঞ্জের সাংগঠনিক রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪, দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দুই আসনেই পরাজিত হওয়ার পাশাপাশি জামানত হারান গিয়াস উদ্দিন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির সাংগঠনিক পরিচয়ও হারান তিনি। আড়াইহাজারের রাজনীতিতে আতাউর রহমান খান আঙ্গুর একসময় বিএনপির অন্যতম প্রধান মুখ ছিলেন। নারায়ণগঞ্জ-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত এই নেতা এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত পরাজিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত পরিচিতির ওপর নির্ভর করলেও দলীয় সংগঠনের বাইরে নিজের অবস্থান ধরে রাখার মতো ফল পাননি আঙ্গুর। এখন তাঁর দলে ফেরার সম্ভাবনা ঘিরে অনুসারীদের মধ্যে প্রত্যাশা রয়েছে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির নেতৃত্ব তাঁকে কীভাবে বিবেচনা করবে, তা এখনো অনিশ্চিত। মোহাম্মদ শাহ আলাম ২০০৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের সারাহ বেগম কবরীর কাছে মাত্র ২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তাঁকে বহিষ্কারের মুখে ফেলে। নির্বাচনে প্রায় ৩৯ হাজার ভোট পেলেও জয়ী হতে পারেননি তিনি। তাঁর প্রার্থিতাকে ঘিরে বিএনপির ভোট বিভাজনের আলোচনা ছিল। শেষ পর্যন্ত বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীও পরাজিত হন এবং জয় পান এনসিপির আব্দুল্লাহ আল আমিন। শাহ আলামের ব্যক্তিগত ভোট থাকলেও তা দলীয় পরিচয় ও সাংগঠনিক অবস্থানের বিকল্প হয়ে ওঠেনি। নির্বাচনের পর ফতুল্লায় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাকর্মীদের অনেককেই আগের মতো প্রকাশ্যে সক্রিয় দেখা যায় না। সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম সোনারগাঁয়ের রাজনীতিতে একসময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জামানত হারান। এখন তার সামনেও বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিএনপির রাজনীতিতে ফেরার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চার নেতার দলে ফেরার চেষ্টা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তাদের অনুসারীদেরও দলে ফেরার সম্ভাবনার কথা বলে আশাবাদী করে রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নিশ্চিত আশ্বাস রয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে দলে ফেরার প্রত্যাশা থাকলেও তা বাস্তবে রূপ নেওয়ার নিশ্চয়তা নেই। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তাদের উদ্যোগের আলোচনা থাকলেও শেষ সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর তারা আবারও দলে জায়গা পাবেন কি না, তা অনিশ্চিত। তবে যে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চেয়েছিলেন, এখন সেই দলেই ফেরার পথ খুঁজতে হচ্ছে তাদের।

নারায়ণগঞ্জে ৫৬৫ চাঁদাবাজের তালিকা এসআরবির হাতে

নারায়ণগঞ্জে ৫৬৫ চাঁদাবাজের তালিকা এসআরবির হাতে

নারায়ণগঞ্জে ৫৬৫ চাঁদাবাজের তালিকা এসআরবির হাতে দেশজুড়ে চিহ্নিত ৩ হাজার ৫৮৬ জন চাঁদাবাজের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৫ জনের নাম রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলে। একইভাবে ২ হাজার ২৫৮ জন `আলোচিত সন্ত্রাসী`র মধ্যেও সর্বোচ্চ ৪০৮ জনই এই অঞ্চলের তালিকায়। অন্যদিকে দেশজুড়ে চিহ্নিত ৫৩৪ জন ছিনতাইকারীর মধ্যে সর্বোচ্চ ১৩০ জনের অবস্থান রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৫টি ব্যাটালিয়নের তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে এসেছে। গত ১০ সেপ্টেম্বর প্রস্তুতকৃত `ব্যাটালিয়ন অনুযায়ী আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছিনতাইকারীর সামারি` শীর্ষক নথি থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী নেতাও রয়েছেন; যাঁদের কারও কারও বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলার তথ্য রয়েছে। এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিয়মিত হালনাগাদ করা এটি একটি চলমান প্রক্রিয়া। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি না করে তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যেই কাজ করছে এসআরবি। এসআরবির তালিকায় চাঁদাবাজের সংখ্যায় প্রথম অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা এসআরবি-১১ ব্যাটালিয়ন (৫৬৫ জন)। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম অঞ্চলের এসআরবি-৭ ব্যাটালিয়নের তালিকায় রয়েছে ৫০৩ জনের নাম। এই দুই ব্যাটালিয়নের তালিকায় থাকা মোট ১ হাজার ৬৮ জন দেশজুড়ে তালিকাভুক্ত চাঁদাবাজের প্রায় ৩০ শতাংশ। এসআরবি-১১-এর আওতায় নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট অংশ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী রয়েছে। অন্যদিকে এসআরবি-৭-এর অধীনে রয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এলাকা। ঘন শিল্পকারখানা ও বাণিজ্যিক স্থাপনাকে ঘিরে চাঁদাবাজি মোকাবিলায় এসব অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। সংখ্যার দিক থেকে এরপর রয়েছে সিরাজগঞ্জের এসআরবি-১২ (২৭৭ জন), রাজশাহীর এসআরবি-৫ (২১৬ জন), খুলনার এসআরবি-৬ (২০০ জন), রংপুরের এসআরবি-১৩ (১৮৭ জন), বরিশালের এসআরবি-৮ (১৪৯ জন) এবং সিলেটের এসআরবি-৯ (১২৩ জন)। তালিকায় সবচেয়ে কম চাঁদাবাজ রয়েছে কক্সবাজারের এসআরবি-১৫ (৭২ জন) এবং ময়মনসিংহের এসআরবি-১৪ ব্যাটালিয়নে (৭০ জন)। রাজধানী ও আশপাশের পাঁচটি ব্যাটালিয়নের তালিকায় চাঁদাবাজ হিসেবে নাম রয়েছে ১ হাজার ২৫৪ জনের। এর মধ্যে উত্তরা ও গাজীপুর অঞ্চলের দায়িত্বে থাকা এসআরবি-১ ব্যাটালিয়নে ৩৯৩ জন এবং মিরপুর অঞ্চলের এসআরবি-৪ ব্যাটালিয়নে রয়েছেন ৩৪৭ জন। এ ছাড়া কেরানীগঞ্জ ও পুরান ঢাকার এসআরবি-১০-এর তালিকায় ২৭৭ জন, তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকার এসআরবি-২-এর তালিকায় ২১৫ জন এবং শাহজাহানপুর, পল্টন ও রমনা এলাকার এসআরবি-৩-এর তালিকায় রয়েছেন ২২ জন চাঁদাবাজ। এসআরবির তালিকায় চিহ্নিত ২ হাজার ২৫৮ জন `আলোচিত সন্ত্রাসী`র মধ্যেও শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জের এসআরবি-১১ (৪০৮ জন)। এরপর সিরাজগঞ্জের এসআরবি-১২ ব্যাটালিয়নে ৩২৪ জন, চট্টগ্রামের এসআরবি-৭-এ ২৭৭ জন এবং ময়মনসিংহ অঞ্চলের তালিকায় ২৩৯ জনের নাম রয়েছে। রাজশাহীতে ২১৬, খুলনায় ২১৪, সিলেটে ১৯৫ এবং কেরানীগঞ্জ অঞ্চলে ১০০ জন সন্ত্রাসীর নাম রয়েছে। তবে নথির তথ্য অনুযায়ী, মালিবাগ, খিলগাঁও, শাহজাহানপুর ও মুগদা এলাকার দায়িত্বে থাকা এসআরবি-৩-এর আওতায় কোনো `আলোচিত সন্ত্রাসী` নেই। তালিকায় ছিনতাইকারী হিসেবে থাকা মোট ৫৩৪ জনের সবাই রাজধানী ও আশপাশের পাঁচটি ব্যাটালিয়নের আওতাভুক্ত। বাকি ১০টি ব্যাটালিয়নে ছিনতাইকারীর সংখ্যা শূন্য। এর মধ্যে মোহাম্মদপুর ও আদাবর এলাকার এসআরবি-২-এর তালিকায় সর্বোচ্চ ১৩০ জন, মিরপুরের এসআরবি-৪-এ ১১২ জন, কেরানীগঞ্জ ও পুরান ঢাকার এসআরবি-১০-এ ১০৩ জন, শাহজাহানপুর ও পল্টন অঞ্চলের এসআরবি-৩-এ ৯৯ জন এবং উত্তরার এসআরবি-১-এর তালিকায় রয়েছেন ৯০ জন ছিনতাইকারী। শিল্পাঞ্চলে চাঁদাবাজি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে এসআরবি-র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে গত দুই মাসে চাঁদাবাজি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ও ছিনতাইকারী দমনেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক চাঁদাবাজি হয় নারায়ণগঞ্জ জেলার প্রতিটি এলাকায়।

আদালতপাড়ায় সাখাওয়াত-আনোয়ারের মধ্যে ফাটল, নেপথ্যে...

আদালতপাড়ায় সাখাওয়াত-আনোয়ারের মধ্যে ফাটল, নেপথ্যে...

নারায়ণগঞ্জের বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সমীকরণে ফাটল এখন প্রকাশ্যে। একসময় ঘনিষ্ঠভাবে রাজনীতি করা মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এখন মুখোমুখি অবস্থানে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই দূরত্ব মঙ্গলবারের (৬ অক্টোবর) হাতাহাতির ঘটনায় প্রকাশ্যে আসে। আর পরদিন বুধবার (৭ অক্টোবর) বার ভবনে দুই পক্ষের আলাদা অবস্থানে সেই বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সাখাওয়াত হোসেন খানের অনুসারী আইনজীবীদের একাংশ আলাদাভাবে টেবিলে জড়ো হয়ে অবস্থান নেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং বার ভবনের মূলফটকে সাখাওয়াতের অনুসারীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। একই সময়ে অপর পাশে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের অনুসারী ও তাদের সঙ্গে থাকা আইনজীবীরাও আলাদা টেবিলে বসে নিজেদের অবস্থান জানান দেন। একদিন আগেও যে বার ভবনে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন, পরদিন সেখানে তাদের এভাবে পৃথকভাবে অবস্থান নিতে দেখা যাওয়ায় আদালতপাড়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনজীবীদের অনেকে বলছেন, মঙ্গলবারের ঘটনা ছিল দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিরোধের প্রকাশ্য বহিঃপ্রকাশ। আর বুধবারের পৃথক অবস্থান সেই বিভক্তিকে আরও দৃশ্যমান করেছে। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই সাখাওয়াত ও আনোয়ারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে সমিতিতে নেতৃত্ব, প্যানেল গঠন এবং বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিনিধিত্ব নিয়ে দুই ধরনের অবস্থান তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় দুই পক্ষের আইনজীবীরা উত্তেজনায় জড়িয়ে পড়েন। ঘটনার সময় সাখাওয়াত হোসেন খান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে অবস্থান করছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের পক্ষের আইনজীবীরাও সেখানে ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটি ও উত্তেজনার পর দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আহত হন। একই ঘটনায় সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করার অভিযোগও ওঠে। তবে সংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য, মঙ্গলবারের ঘটনাটি হঠাৎ করে তৈরি হয়নি। আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে নেতৃত্বের প্রশ্নে টানাপোড়েন চলছিল। আগে যারা একই রাজনৈতিক ও সাংগঠনিক বলয়ে ছিলেন, তাদের মধ্যেই এখন অবস্থানগত দূরত্ব তৈরি হয়েছে। গত আইনজীবী সমিতির নির্বাচনেও সাখাওয়াত ও আনোয়ারকে একই সমীকরণে দেখা গেছে। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকার হুমায়ুন কবিরকে সভাপতি এবং এইচ এম আনোয়ার প্রধানকে সাধারণ সম্পাদক পদে সমর্থন দেওয়া হয়েছিল। পরে নির্বাচনে হুমায়ুন-আনোয়ার প্যানেল বড় জয় পায়। সেই সময় সাখাওয়াত ও আনোয়ারের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয় ছিল বলে সংশ্লিষ্টরা জানান। কিন্তু এক বছরের ব্যবধানে সেই সমীকরণে পরিবর্তন এসেছে। এবারের নির্বাচনকে সামনে রেখে কে আইনজীবী সমিতিতে নেতৃত্ব দেবেন এবং বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল কীভাবে হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়ছে। মঙ্গলবারের সংঘর্ষ এবং বুধবারের পৃথক অবস্থান সেই বিরোধকে আরও প্রকাশ্য করেছে। ঘটনার পর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির অভিযোগ করেন, সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের আইনজীবীদের দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছেন। তার দাবি, আইনজীবী ফোরামের সিদ্ধান্তের বাইরে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আলোচনা চলার সময় সাখাওয়াতের লোকজন তাদের ওপর হামলা করেন বলেও অভিযোগ করেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানও সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি, সাখাওয়াত হোসেন খান ও তার অনুসারীরা তাদের ওপর হামলা করেছেন। আইনজীবী সমিতিকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা এবং পিপি নিয়োগসহ বিভিন্ন বিষয়েও সাখাওয়াতের সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। সেইসাথে পুরান কোর্ট এলাকায় নির্মিত জুডিশিয়াল ভবনে আইনজীবীরা যেতে চাচ্ছে না তবে এড.সাখাওয়াত আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এ নিয়ে তার সাথে মতপার্থক্য রয়েছে। অন্যদিকে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে । সেইসাথে আনোয়ার নব্য গডফাদার হতে চায় বলে জানান টিপু। সাখাওয়াতকে আনোয়ার প্রধানের গুরু বলেও উল্লেখ করেন তিনি। সাখাওয়াত হোসেন খানও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দেখছেন। তার বক্তব্য, আইনজীবী সমিতির মতো একটি পেশাজীবী সংগঠনে এ ধরনের ঘটনা কারও জন্যই কাম্য নয়। এছাড়া তিনি বলেন কারও উস্কানিতে আমাকে অসম্মান করার চেষ্টা করা হয়েছে। আনোয়ার প্রধান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতিতে মাঠে সক্রিয় থাকার কারণে দলীয় রাজনীতিতেও তার সাংগঠনিক অবস্থান রয়েছে। অন্যদিকে সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে নগর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ফলে আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ এখন শুধু বার ভবনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকছে না। দুই নেতার রাজনৈতিক অবস্থানও এই বিরোধকে আলাদা মাত্রা দিয়েছে একসময় একই রাজনৈতিক বলয় ও একই নির্বাচনী সমীকরণের অংশ থাকা সাখাওয়াত-আনোয়ার এখন দুই মেরুতে। নেপথ্যে আইনজীবী সমিতির নির্বাচন হলেও এর প্রভাব শেষ পর্যন্ত বিএনপির স্থানীয় রাজনীতিতে কতটা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

কাঁচপুরে বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ হবে: ডিএসসিসি প্রশাসক

কাঁচপুরে বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ হবে: ডিএসসিসি প্রশাসক

নারায়ণগঞ্জের কাঁচপুর বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ করে সেখানে বিভিন্ন রুটের বাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (৩০ সেপ্টেম্বরে) বিকেলে কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি বলেন, “খুব শিগগিরই কিছু কিছু রুটের বাস এখানে ঢোকানোর চেষ্টা করা হবে। সায়েদাবাদ থেকে যেসব বাস ট্রানজিট অবস্থায় থাকবে, সেসব বাসের আসা-যাওয়ার ব্যবস্থাও করা হবে।” তিনি বলেন, গুলিস্তানের যে টার্মিনালে বর্তমানে বাস ওঠানামা করে, সেটি বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। আবদুস সালাম বলেন, সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো কাঁচপুরের এই টার্মিনালে রাখা হবে। সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হলে রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, “আপাতত অস্থায়ী শেড করে এখানে টার্মিনাল স্থানান্তর করা হবে। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। আশা করছি, দ্রুতই টার্মিনালের কাজ শেষ হবে।” পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা নামলেই স্থবির নগরী: চাষাঢ়ায় চরম বিশৃঙ্খলা ও ভোগান্তি

সন্ধ্যা নামলেই স্থবির নগরী: চাষাঢ়ায় চরম বিশৃঙ্খলা ও ভোগান্তি

দিনের আলো নিভতেই বদলে যায় শিল্পনগরী নারায়ণগঞ্জের চালচিত্র। সন্ধ্যা ঘনিয়ে এলেই শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ ব্যস্ততম এলাকাগুলোতে নেমে আসে চরম বিশৃঙ্খলা। অপরিকল্পিত যানবাহন চলাচল, মূল সড়কজুড়ে ভ্রাম্যমাণ দোকানের বিস্তার, ক্ষমতার দাপটে চাঁদাবাজি এবং নড়বড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অচল হয়ে পড়ে পুরো শহর।

পদ বাগাতে যুবদল নেতাদের শোডাউন,  মিছিলে অপরাধী ও বিতর্কিতদের ভিড়

পদ বাগাতে যুবদল নেতাদের শোডাউন, মিছিলে অপরাধী ও বিতর্কিতদের ভিড়

আসন্ন নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে চলছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বড় বড় শোডাউনের প্রতিযোগিতা। নিজেদের বলয় ভারী করতে এসব মিছিল-সমাবেশে লোকবল বাড়ানো হচ্চে। আর সেই লোকবলের সারিতে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, অপরাধ

ইউপি নির্বাচন ঘিরে চাঙ্গা নারায়ণগঞ্জের তৃণমূলের রাজনীতি

ইউপি নির্বাচন ঘিরে চাঙ্গা নারায়ণগঞ্জের তৃণমূলের রাজনীতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের তৃণমূলের রাজনীতিতে নতুন করে তৎপরতা বেড়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে হিসেবে ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরে সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বিএনপিকে ডুবাতে গিয়ে তলিয়ে গেলেন তাঁরা

বিএনপিকে ডুবাতে গিয়ে তলিয়ে গেলেন তাঁরা

নারায়ণগঞ্জের রাজনীতিতে একসময় বিএনপির গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মুখ ছিলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতাউর রহমান খান আঙ্গুর,  অধ্যাপক রেজাউল করিম ও মোহাম্মদ শাহ আলম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় পদ-পদবি ও নিজস্ব অনুসারী সব মিলিয়ে চারজনেরই ছিল আলাদা রাজনৈতিক বলয়। স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাবও ছিল দৃশ্যমান।

ত্যাগীদের আক্ষেপ, সুবিধাবাদীদের দাপটে বিভক্ত মহানগর বিএনপি

ত্যাগীদের আক্ষেপ, সুবিধাবাদীদের দাপটে বিভক্ত মহানগর বিএনপি

ত্যাগীদের আক্ষেপ, সুবিধাবাদীদের দাপট—বিভক্ত মহানগর বিএনপি ত্যাগীদের আক্ষেপ, সুবিধাবাদীদের দাপট—বিভক্ত মহানগর বিএনপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে...

মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে...

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছেঁয়ে গেছে মাদকে। হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। বছরের পর বছর ধরে উপজেলা জুড়ে মাদকের বিস্তার লাভ করলেও মাদক নির্মূল বা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে

ডিসেম্বরেই শেষ হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বর থেকে খুলছে এলিভেটেড অংশ!

ডিসেম্বরেই শেষ হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বর থেকে খুলছে এলিভেটেড অংশ!

অবশেষে শেষ হতে চলেছে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত মেগা প্রকল্প ‘মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ ও দোতলাকরণ’ প্রকল্পের কাজ। আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই পুরো প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হতে যাচ্ছে। এর ফলে ঢাকা, নারায়ণগঞ্জ

ফের আলোচনায় রূপগঞ্জে বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি

ফের আলোচনায় রূপগঞ্জে বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত তার সেই ডুপ্লেক্স বাড়িটি নিয়ে ফের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গভীর নলকূপ ইস্যু: যে কারণে পিছু হটল নাসিক প্রশাসক

গভীর নলকূপ ইস্যু: যে কারণে পিছু হটল নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) গভীর নলকূপের রেজিস্ট্রেশন ও পানির কর আরোপের সিদ্ধান্ত ঘিরে নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যাপক সমালোচনা, নাগরিক আন্দোলন ও আইনি প্রশ্নের মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১২ বছর আজ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১২ বছর আজ

আজ নারায়ণগঞ্জের বহুল আলোচিত “সাত খুন” ঘটনার ১২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডটি দেশের অন্যতম আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসেবে এখনও স্মরণ করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: যে কারণে সিদ্ধিরগঞ্জে ৪০ কেন্দ্রে বিএনপি ধরাসায়ী

ত্রয়োদশ সংসদ নির্বাচন: যে কারণে সিদ্ধিরগঞ্জে ৪০ কেন্দ্রে বিএনপি ধরাসায়ী

বিএনপি প্রতিষ্ঠার পর এই এলাকায় প্রতিদ্বন্দিতা হয়ে আসছিলো নৌকা ও ধানের শীষের লড়াইয়ের মধ্য দিয়ে। বরাবরই আওয়ামীলীগ বিজয়ী হয়েছে। কিন্তু আওয়ামীলীগ বিহীন নির্বাচনে বিএনপির পরাজয়ের গ্লানি মুছবার এক বিরল সুযোগও হাত ছাড়া করেছে বিএনপি। কিন্তু বিএনপি’র কেন এই পরাজয় ?

নাসিক প্রশাসকের দায়িত্ব নিলেন সাখাওয়াত

নাসিক প্রশাসকের দায়িত্ব নিলেন সাখাওয়াত

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যে সব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যে সব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গিয়াসউদ্দিনকে ঘৃণাভরে প্রত্যাখান ফতুল্লাবাসীর

গিয়াসউদ্দিনকে ঘৃণাভরে প্রত্যাখান ফতুল্লাবাসীর

৫ আগস্টের পর তার মামলা বাণিজ্য থেকে রেহাই পায়নি বিভিন্ন এলাকার নিরিহ মানুষ ছাড়াও তার এলাকার বহু মানুষ। মামলায় জড়িয়ে সুবিধা নিয়েছেন।

  সেরা বৈশ্বিক রপ্তানিকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মডেল গ্রুপ

  সেরা বৈশ্বিক রপ্তানিকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মডেল গ্রুপ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিটেইল ব্র্যান্ড প্রাইমার্ক এর বৈশ্বিক সাপ্লায়ার নেটওয়ার্কের আওতায় থাকা বিভিন্ন দেশের সাপ্লায়ারের মধ্যে মডেল গ্রুপ গ্লোবালি ১ম স্থান অর্জন করেছে। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে খসড়া অধ্যাদেশ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে খসড়া অধ্যাদেশ

নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে।

নারায়ণঞ্জে জেকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন স্থবির

নারায়ণঞ্জে জেকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন স্থবির

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জেকে বসেছে প্রচন্ড শীত। ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ধৃষ্টতা!

রাষ্ট্রীয় শোক দিবসে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ধৃষ্টতা!

‎সারা দেশ যেখানে শোকাহত। ৩দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বের নানা দেশে যখন ফ্যাসিষ্ট হাসিনার নির্মম নির্যাতনের শিকার, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান সেখানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির চরম অন্যায় কাজের প্রতিফলন ঘটেছে ।

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার

নির্বাচনের আগেই যেন বাকি অস্ত্র উদ্ধার করা যায়, সে লক্ষ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগসহ সবাই সচেষ্ট রয়েছে।

নারায়ণগঞ্জের ৭ থানায় রদবদল হচ্ছে ওসি

নারায়ণগঞ্জের ৭ থানায় রদবদল হচ্ছে ওসি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জে পানি সরবরাহ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন 

নারায়ণগঞ্জে পানি সরবরাহ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন 

প্রকল্পটি বাস্তবায়ন হলে সিটি কর্পোরেশন এলাকায় সুপেয় পানি সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা

নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা এক সময় পানি শূন্য হয়ে পড়বো। তাই পানির অপচয় রোধে সকলের সচেতন হতে হবে।

ভূমিকম্পে কেঁপে উঠল না’গঞ্জ, স্কুলসহ বহু ভবনে ফাটল : দেয়াল ধসে শিশু নিহত

ভূমিকম্পে কেঁপে উঠল না’গঞ্জ, স্কুলসহ বহু ভবনে ফাটল : দেয়াল ধসে শিশু নিহত

ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছে নারায়ণগঞ্জ। ভবনগুলো তীব্রভাবে দুলতে থাকে। আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

দায়িত্ব নিলেন নতুন ডিসি রায়হান কবির  

দায়িত্ব নিলেন নতুন ডিসি রায়হান কবির  

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রায়হান কবির।

না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 

না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 

স্কুল অব লিডারশিপের ইউকে চ্যাপ্টার থিংক ট্যাংকের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. আলিয়ার হোসেন।

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. রায়হান কবির।

না’গঞ্জে অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

না’গঞ্জে অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিশেষ আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

১১২ টাকার আবেদন ফিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

নারায়নগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রেলওয়ে উপদেষ্টার বৈঠক

নারায়নগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রেলওয়ে উপদেষ্টার বৈঠক

নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করা এবং চাষাঢ়া আন্ডারপাস নির্মাণে রেলভবনে জরুরি বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক পরিমন্ডলে আলোকিত মুখ নারায়ণগঞ্জের অধ্যাপক আলিয়ার হোসেন

আন্তর্জাতিক পরিমন্ডলে আলোকিত মুখ নারায়ণগঞ্জের অধ্যাপক আলিয়ার হোসেন

আন্তজার্তিক পরিমন্ডলে আলোকিত মুখ নারায়ণগঞ্জের আলিয়ার হোসেন

সকল দল-মতের মানুষকে এক সুতায় গেঁথেছে পূজা পরিষদ

সকল দল-মতের মানুষকে এক সুতায় গেঁথেছে পূজা পরিষদ

আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নারায়ণগঞ্জে দুর্গোৎসবকে সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

১৭ হাজার রেজিস্ট্রেশন নিয়ে শহরে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫ হাজার মিশুক

১৭ হাজার রেজিস্ট্রেশন নিয়ে শহরে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫ হাজার মিশুক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে মাত্র ১৭ হাজার ৩শ ৪২টি মিশুককে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় মিশুক চলছে কমপক্ষে ৪৫ হাজারেরও বেশি।

না’গঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ

না’গঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ হয়েছেন।

নারায়ণগঞ্জের ৩টি আসনের সীমানা পুননির্ধারণ, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জের ৩টি আসনের সীমানা পুননির্ধারণ, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।

 নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে

 নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে

নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডি’র বিশেষ শাখার পুলিশ সুপার করা হয়েছে।

তীব্র ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

তীব্র ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

নারায়ণগঞ্জবাসীর তীব্র ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই সঙ্গে সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়া হবে।

ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করল র‌্যাব-১১

ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করল র‌্যাব-১১

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়ায় বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর ঢাকার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ে শুকুরসী ঘাটে জব্দ করেছে যৌথবাহিনীর একটি আভিযানিক দল।

নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ হচ্ছে

নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ হচ্ছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নারায়ণগঞ্জে ৬ মাসে ৪০ হত্যাকান্ড, বেড়েই চলছে অপরাধ প্রবণতা

নারায়ণগঞ্জে ৬ মাসে ৪০ হত্যাকান্ড, বেড়েই চলছে অপরাধ প্রবণতা

আইনশৃংখলাবাহিনীর সক্রীয় তৎপরতার ঘাটতির কারণে অপরাধ প্রবণতা বেড়ে চলছে বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা

খানপুর হাসপাতালে বাড়ছে চুরি ছিনতাই, চরম নিরাপত্তাহীনতায় রোগীরা

খানপুর হাসপাতালে বাড়ছে চুরি ছিনতাই, চরম নিরাপত্তাহীনতায় রোগীরা

চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু এখানে দেখার কেউ নেই, বলার কেউ নেই।

সাইনবোর্ড থেকে কাঁচপুর, মহাসড়কে উল্টো পথে অটোরিকশার দাপট

সাইনবোর্ড থেকে কাঁচপুর, মহাসড়কে উল্টো পথে অটোরিকশার দাপট

পুলিশের রহস্যজনক উদাসিনতা ও জনসচেতনার অভাবে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ব্য বেড়েছে। 

পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন না’গঞ্জের সাদিয়া

পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন না’গঞ্জের সাদিয়া

নিজের গবেষণায় পরিবেশবান্ধব ভেজিটেবল লেদার (চামড়া) তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ইসরাত জাহান সাদিয়া নামে নারায়ণগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নারায়ণগঞ্জে অবৈধ বালু উত্তোলনে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ   

নারায়ণগঞ্জে অবৈধ বালু উত্তোলনে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ   

অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনে নাব্যতা হারানোর পাশাপাশি গতিপথ ও ভারসাম্য নষ্ট হয়ে চরম বিপর্যয় ঘটছে নদীগুলোর।

ভয়াবহ দূষণের কবলে শীতলক্ষ্যা নদী, বিলীন হচ্ছে সব ধরণের মাছ 

ভয়াবহ দূষণের কবলে শীতলক্ষ্যা নদী, বিলীন হচ্ছে সব ধরণের মাছ 

ভয়াবহ দূষণের কবলে পড়েছে শীতলক্ষ্যা নদী। নদীর পানির সাথে দূষিত হচ্ছে খালগুলোর আশপাশের পরিবেশও।

ভালো নেই সোনারগাঁয়ের জামদানি পল্লীর তাঁতীরা

ভালো নেই সোনারগাঁয়ের জামদানি পল্লীর তাঁতীরা

জামদানি আমাদের গর্ব, আমাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ। একটা সময় ধনী পরিবারের নারীরাই জামদানি শাড়ি পরলেও এখন এর চাহিদা মধ্যবিত্তসহ সাধারণ শ্রেণিতেও রয়েছে।

ফতুল্লায় ইটভাটায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য

ফতুল্লায় ইটভাটায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য

ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণসহ নানা রোগে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

অবৈধ দখলে ধুঁকছে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকা

অবৈধ দখলে ধুঁকছে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকা

রেলের জায়গা সংকুচিত হয়ে যাওয়ার যাত্রীরা ঠিকমত চলাচল করতে না পারার পাশাপাশি ট্রেন চলাচলের সময় ট্রেনে কাঁটা পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটছে।

নারায়ণগঞ্জে নিত্য যানজটে হুমকির মুখে শিল্পকারখানা

নারায়ণগঞ্জে নিত্য যানজটে হুমকির মুখে শিল্পকারখানা

যানজট শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী হিসেবে পরিণত হয়েছে । এখানকার সড়ক, মহাসড়কে যানজট যেন নিত্যদিনকার ঘটনা। কোনো কোনো সময় ছুটির দিনেও সড়কগুলো যানজটে পূর্ণ থাকে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর অপসারণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর অপসারণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের (সংরক্ষিত নারী কাউন্সিলরসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সাথে দেশের অন্যসব সিটি করপোরেশনগুলোও কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। 

নারায়ণগঞ্জে বিশেষ আঠাযুক্ত জাল ডিজিটাল স্ট্যাম্পের ছড়াছড়ি  

নারায়ণগঞ্জে বিশেষ আঠাযুক্ত জাল ডিজিটাল স্ট্যাম্পের ছড়াছড়ি  

নারায়ণগঞ্জে কালীরবাজারসহ বিভিন্ন স্থানে অসাধু স্ট্যাম্প ভেন্ডাররা জাল ও ডিজিটাল স্ট্যাম্প হোম ডেলিভারী দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।

একজন মানুষও পাশে ছিল না, তারা কইছে গুল্লি খাওয়া লাশ দাফন করা যাইবো না

একজন মানুষও পাশে ছিল না, তারা কইছে গুল্লি খাওয়া লাশ দাফন করা যাইবো না

মিলনের ইচ্ছা আছিলো আমার পোলা দ্বীন ইসলামরে পড়ালেখা করাইয়া ডাক্তার বানাইবো। পরে কষ্টমষ্ট কইড়া একটা ফার্মেসির দোকান দিয়া দিবো। তার স্বপ্ন মনে হয় আর পূরণ হইলো না।

নারায়ণগঞ্জের ৫ থানায় পুলিশের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জের ৫ থানায় পুলিশের কার্যক্রম শুরু

সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় নারায়ণগঞ্জে প্রায় এক সপ্তাহ পর সীমিত পরিসরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। জেলার সাতটি থানার মধ্যে ইতিমধ্যে সদর থানাসহ পাঁচটি থানায় কর্মকর্তা ও সদস্যরা যোগদান করেছেন।

একজন ড. মুহাম্মদ ইউনূস

একজন ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার

লিংক রোডে ইজিবাইকে ষ্টিকার চাঁদাবাজির মহোৎসব

নামসর্বস্ব ভুঁইফোড় সংগঠন হাতিয়ে নিচ্ছে ২৫ লক্ষাধিক টাকা

লিংক রোডে ইজিবাইকে ষ্টিকার চাঁদাবাজির মহোৎসব

এই সংঘবদ্ধ সিন্ডিকেটের ষ্টিকার ব্যবহার করলে সড়কে কোন পুলিশি ঝামেলা পোহাতে হয় না। ষ্টিকার ছাড়া সড়কে উঠলেই তাদেরকে ধরে পুলিশে দেয় ওই সিন্ডিকেটের সদস্যরা।