নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে অগ্নিকান্ডে ১৮ টি বসত ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে অগ্নিকান্ডে ১৮ টি বসত ঘর পুড়ে ছাই

মাহে রহমানের প্রথম দিনে সবাই যখন ব্যস্ত ইফতার নিয়ে ঠিক তখন তাদের জীবনে নেমে আছে আগুন নামক এক নরক। মুর্হুতেই চোখের সামনে সব কিছৃ পুড়ে ছাই।  বেঁচে থাকার জন্য এক টুকরো কাগড়ও উদ্ধার করতে পারেনি তারা শুধু জীবন টুকু নিয়ে বেঁচে গেছে ১৮টি পরিবার।

আজ বৃহস্পতিবার আছরের নামাজের একটু আগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় স্থানীয় জুম্মান,নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে।

 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আলম বলেন, শিল্প এলাকা হওয়ায় আমাদের বাড়ির ১০ টি রুমে ১০ টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলো। আগুন নিয়ন্ত্রণে আনার আগপর্যন্ত সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ইনচার্জ মো: জাহেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টি ইউনিট ১ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সর্বমোট ৩জন বাড়িওয়ালার ১৮টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্ট ভাবে জানানো সম্ভব নয়।