নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

অগ্নিকান্ড

অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসে খবর দেন।

০৮:২০ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশের মোগড়াপাড়া সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। পরে স্থানীয় লোকজন ও ট্রাকের সহকারীরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।

১১:১০ এএম, ২৯ মার্চ ২০২৬ রোববার