নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬

আমলাপাড়ায় পার্লারের ভেতর থেকে ইতির লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আমলাপাড়ায় পার্লারের ভেতর থেকে ইতির লাশ উদ্ধার, স্বামী আটক

নিখোঁজের ৯ দিন পর বিউটি পার্লারের ভেতর থেকে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লারের ভেতর থেকে পুলিশ ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী আনোয়ার হোসেন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতো। গত ২৮ জানুয়ারী থেকে ইতি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে সে নির্বিকার ছিল। 

শুক্রবার দুপুরে পার্লারটি ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশে লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডি’র ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।