এক মাসেই দুইবার সাইবার হামলার শিকার হয়েছেন দৈনিক ডান্ডিবার্তা সম্পাদক হাবিবুর রহমান বাদল। তার মোবাইল ও ব্যাংক একাউন্ট হ্যাক করে ১ লাখ ৪০ হাজার ৫শত ৫০ টাকা ও প্রইম ব্যাংক একাউন্ট থেকে ১০ হাজার ৫শ’ ৫০টাকা ট্রন্সফার করে নিয়ে গেছে। এ ঘটনায় গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ ও গত ৩১ অীক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১৯২১।
জানা গেছে, নারায়ণলগঞ্জ থেকে প্রকাশিক দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান বাদলের বিকাশ একাউন্ট থেকে হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া গত ৩ অক্টোবর তার সিটি ব্যাংকের একাউন্ট থেকে ৪০ হাজার টাকা, নগদ একাউন্ট থেকে ১০ হাজার, ব্রাক ব্যাংক একাউন্ট থেকে ১০ হাজার ও ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট থেকে ২০ হাজার নিয়ে গেছে। এক মাসের মধ্যে ২ বার হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনাটি নিয়ে সাধারণ বিকাশ ব্যবহারকারী ও ব্যাংক একাউন্ট হোল্ডাররা বিপাকে পড়েছেন। এতে করে বিকাশ ও ব্যাংক একাউন্ট কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন, অনেকে সারা জীবনের সঞ্চয় ব্যাংক রাখেন। যদি এভাবে এক নিমিষে তা তসরুপ হয়ে যায় তা হলে সাদলন মানুষ কোথায় ভরসা পাবে? তাই ব্যাংক ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থার সাইবার নিরাপত্তা কঠোর করার দাবি জানান গ্রাহকরা।


































