নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন কোতালেরবাগ এলাকার কাঠেরপুলে চাঁদ ডাইংয়ের বিপরীত পাশে জনতা স্টোর নামক মুদির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রিফাত (২২)। তিনি কোতালেরবাগ খালপাড় এলাকার শরীফের বাড়ির বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এএসআই (নিরস্ত্র) আব্দুল হামিদের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


































