ফতুল্লা মডেল থানা পুলিশ আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত গত রাত ১ টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার
লালপুর ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মোঃ রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মোঃ জলিলের পুত্র মোঃ নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিঠুুর পুত্র রাফি (১৯), ও সুরুজ মিয়ার পুত্র আরিফ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার বিষয় সহ নাশকতামূলক কর্মকান্ডের কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান। তাছাড়া তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানের মিছিল করার তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে এবং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সহোযোগি মুন্নার বাসায় কেক কেটে উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে করেই শনাক্ত করে তাদের কে আটক করে নিয়ে আসা হয়। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্নগোপন করে থাকা গ্রুপ চ্যাটিংয়ের প্রমানাদি পেয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ যাদের কে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই বিএনপি নেতা নুর মোহাম্মদ ও মুন্নার নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিং করতো। এবং ঐ বাসাতেই কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
জানা যায়, লালপুর পৌষাপুকুর এলাকার বাসীন্দা নুর মোহাম্মদ স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত । তার এক ভাই অয়ন ওসমানের অনুসারী ছিলো।
৫ আগস্টের পর আত্নগোপন থেকে বিদেশ পারি জমায়। অপর ছোট ভাই রাসেল স্থানীয় একটি পোর্টালের সাথে যুক্ত। অপর ছোট দুই ভাই মুন্না ও কাউছার বাসাতেই থাকে। কাউছার বিএনপির জিয়া পরিষধের সদস্য বলে জানা গেলেও মুন্না হলো গ্রেফতারকৃতদের নেতৃত্ব প্রধান। গ্রেফতারকৃত চারজনের সাথে পুলিশ কাউছার কেও গ্রেফতার করে নিয়ে এসেছিলো। পরবর্তীতে বড় ভাই বিএনপি নেতা নুর মোহাম্মদ থানায় এসে জানান তার ভাই কাউছার জিয়া পরিষদের সদস্য এবং প্রমান স্বরুপ কমিটির কাগজ উপস্থাপন করলে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্ত গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা তখন আপত্তি করেন যে কাউছার এবং মুন্নার ডাকেই সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় যেতো।
গ্রেফতারকৃতরা ও থানা কম্পাউন্ডে বিষয়টি স্বীকার করে জানান, মুন্নার নেতৃত্বেই তারা বিভিন্ন মিছিলে যেতেন। নিশাদ জানায় তিনি গার্মেন্টস কর্মী। মুন্না জোড় পূর্বক মারার ভয় দেখিয়ে নিয়ে যেতো। কয়েকদিন পূর্বে ঐ বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা এবং আরেক ভাই সাংবাদিক হওয়ায় বাড়ীটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচী পালনের পাশাপাশি দলীয় বৈঠক হয়েছে।

































