নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

ফতুল্লার লালপুরের সমাজসেবক ছিদ্দিক আলীর মৃত্যু, এলাকায় শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:৩৬, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লার লালপুরের সমাজসেবক ছিদ্দিক আলীর মৃত্যু, এলাকায় শোক

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক ছিদ্দিক আলী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের বড় ছেলে মো. আসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে লালপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তার বাবা। প্রথমে তাকে স্থানীয় মোস্তাফিজ সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

আগামীকাল শনিবার বেলা ১১টায় লালপুর বাইতুল আসরাফ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

সমাজসেবক ছিদ্দিক আলীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত বিষয়: