নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া শোকবার্তায় টিপু সদ্য প্রয়াত খোকন সাহার আত্মার শান্তি কামনা করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, নাঃগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডঃ খোকন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট খোকন সাহা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।


































