নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২,০০০ টাকা করার প্রস্তাব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৫, ৯ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২,০০০ টাকা করার প্রস্তাব

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে সর্বোচ্চ মজুরি ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয় 

মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, বর্তমান বাজারমূল্য, চিকিৎসা ব্যয় এবং অন্যান্য জীবনযাত্রার খরচ বিবেচনা করলে এই পরিমাণ আরও বেশি হয়।

তিনি আরও বলেন, '২০০৬ সালে আমাদের মজুরি অনেক কম দিয়ে শুরু হয়েছিল, সেই কমের জের আমরা এখনো টেনে যাচ্ছি।'

 

এদিকে আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে পারেননি।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'শ্রমিক অসন্তোষের কারণে আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। সেজন্য আজ প্রস্তাব দিতে পারিনি।'

তবে তিনি জানান, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জানাবে।

 

তিনি আরও বলেন, 'মালিকপক্ষ দেরিতে প্রস্তাব দিলেও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরেই যে নতুন মজুরি কার্যকর হবে।'

সভায় মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, নির্ধারিত চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ মজুরির প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজস্ব পন্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই তুলনায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিদের আনুষ্ঠানিক প্রস্তাব শ্রমিকদের দাবির চেয়েও দুই হাজার টাকা বেশি।

সম্পর্কিত বিষয়: