ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬’র নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকালে কলেজের পদ্মা মিলনায়তনে আয়োজক কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন
কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী আয়োজক কমিটির নিবন্ধন উপ কমিটির আহবায়ক আরিফ মিহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আয়োজক কমিটির সদস্য সচিব সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শহীদুল ইসলাম, আয়োজক কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, স্যুভিনির উপ কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, মেডিকেল টিম উপ কমিটির আহবায়ক ডা: জাহাঙ্গীর আলম, প্রচার উপ কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপকি আব্দুস সালাম, সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক ও মগ্যাণ স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট শামসুন নুর বাঁধন, প্রাক্তন ছাত্র এডভোকেট মো: রেজাউল করীম খান, সরকারি তোলারাম কলেজ অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান, নিবন্ধন উপ কমিটির সদস্য সচিব তোলারাম কলেজের শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী সফল করতে তাদের মতামত তুলে ধরে বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাব দেন।
পরে আহবায়ক মাশুকুল ইসলাম তার বক্তব্যে, পুনর্মিলনী আয়োজনের পুরো বিষয় তুলে ধরে বলেন, পুনর্মিলনীকে সুন্দর, সুশৃংখল ও প্রান্তবন্ত করার জন্য যা যা করার সব ধরনের প্রচেষ্টা নেয়া হবে। আশা করি সকলের চেষ্টা ও সহযোগিতায় স্মরণীয় একটি অনুষ্ঠান করতে পারবো , ইনশাআল্লাহ।
প্রসঙ্গত: আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠান হবে। ১০ নভেম্বর নিবন্ধনের শেষ সময় নির্ধারিত করা হয়েছে।


































