কতিপয় কিছু দুষ্কৃতিকারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদ সদস্য রফিকুল ইসলাম জীবনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। তার মধ্যে স্বাধীন খান নামে এক সুযোগ সন্ধানী, হীন মানসিকতার এক অপপ্রচারকারী ব্যক্তির আইডি থেকে বিগত আমলের সংসদ সদস্য শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্সে বসা অবস্থার ছবি নিয়ে পোস্ট করার বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সমাজের বিভিন্ন সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেকোনো ব্যক্তির সাথে ছবি থাকতে পারে। সেই ছবি ব্যবহার করে সমাজের এক শ্রেণীর মানুষ হীন উদ্দেশ্যে সাংবাদিকদের মানহানি করার চেষ্টা করছে।
রফিকুল ইসলাম জীবন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ নামক অনলাইন নিউজ পোর্টালের স্বত্তাধিকারী। এছাড়া বিগত দুই যুগেরও বেশি সময় ধরে দৈনিক শীতলক্ষা, দৈনিক যুগের চিন্তাসহ বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছেন। ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এক বিবৃতিতে বলেন, পেশাদার সাংবাদিকদের নিয়ে বিভ্রান্তি ছাড়ানোটা এক কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় বহন করে। সমাজে সাংবাদিকদের নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে এই পেশাকে ব্যক্তি স্বার্থ হাসিল, উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানী করার জন্য যদি কেউ সোশ্যাল মিডিয়িাসহ সকল ধরণের অপপ্রচারে এই ধরণের সম্মানহানিতে লিপ্ত হয়, তবে তাকে ডিজিটাল আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারকারীদের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।


































