নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (25 AvM÷) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
০৪:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার