নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৬ আগস্ট ২০২৬

বধ্যভূমিতে ফতুল্লা প্রেসক্লাবের শ্রদ্ধা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ১৫ ডিসেম্বর ২০২৫

বধ্যভূমিতে ফতুল্লা প্রেসক্লাবের শ্রদ্ধা 

ফতুল্লার পঞ্চবটী যমুনা ডিপো সংলগ্ন বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার বিকালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সহসভাপতি পিয়ার চান, সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন,প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, মাসুদ আলী, সোহেল রানা, রাকিব চৌধুরী শিশির, আরিফ হোসেন প্রমুখ।