নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৫, ১১ অক্টোবর ২০২৬

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৩

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী, ৩৭ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৭ জন মাদকসেবী ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি ও ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও ৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী ও ১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ১ জন পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: