ধর্মীয় মূল্যবোধ
ধর্মীয় মূল্যবোধ থেকে আরও খবর
নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে এসআরবি-১১, ঝুঁকিপূর্ণ ৯৩টি
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। জেলার ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজরদারির পাশাপাশি ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে টহল, সাদা পোশাকে দায়িত্ব পালন, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, নারায়ণগঞ্জে টহল শুরু
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, নারায়ণগঞ্জে টহল শুরু
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে জেলার ২৪০টি পূজামণ্ডপে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। প্রতিমার নান্দনিকতা, মণ্ডপের সাজসজ্জা ও পূজা-অর্চনাকে ঘিরে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয় দুর্গাপূজার মূল আয়োজন। আগামী কয়েক দিন প্রতিমা দর্শন, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মণ্ডপ ঘুরে দেখার মধ্য দিয়ে উৎসব উদ্যাপন করবেন ভক্ত ও দর্শনার্থীরা। এদিকে উৎসব নির্বিঘ্ন রাখতে জেলাজুড়ে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৯৪৭ জন পুলিশ সদস্য ও ১ হাজার ৫১৮ জন আনসার সদস্য। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলেও মহাষষ্ঠীতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ দিন দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আয়োজন এগিয়ে নেওয়া হয়। সন্ধ্যার দিকে এসব আনুষ্ঠানিকতা ঘিরে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি বাড়ে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। নারায়ণগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন। প্রতিমা নির্মাণের পাশাপাশি মণ্ডপের নকশা, সাজসজ্জা ও আলোকসজ্জায় বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন আয়োজকেরা। কোথাও ঐতিহ্যবাহী নকশাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোথাও প্রতিমার কারুকাজ ও মণ্ডপের সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পূজার আনুষ্ঠানিকতা শুরুর সঙ্গে সঙ্গে এসব আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুর্গাপূজায় প্রতিমা দর্শনের পাশাপাশি মণ্ডপের সাজসজ্জাও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন মণ্ডপে সাজসজ্জা করা হয়েছে। কোনো মণ্ডপে প্রতিমার গড়ন ও কারুকাজে গুরুত্ব দেওয়া হয়েছে, আবার কোথাও নকশা ও আলোকসজ্জায় আনা হয়েছে বৈচিত্র্য। শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপের দর্শনার্থী তাপস রায় বলেন, “প্রতিবছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করি। পরিবারের সবাইকে নিয়ে বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রতিমা দেখার মধ্যে আলাদা আনন্দ আছে। মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমার সৌন্দর্য দেখতে ভালো লাগে। উকিলপাড়া হোসিয়ারি পূজা মন্ডপের দর্শনার্থী জয়া সাহা বলেন, দুর্গাপূজা আমাদের কাছে আনন্দের একটি বড় উপলক্ষ। আমরা চাই, সবাই যেন নিরাপদে মণ্ডপ ঘুরে দেখতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯৪৭ জন পুলিশ সদস্য ও ১ হাজার ৫১৮ জন আনসার সদস্য। এ দুই বাহিনীর মোট সদস্যসংখ্যা ২ হাজার ৪৬৫। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যদের। উৎসব চলাকালে পূজামণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে পারে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জরুরি সেবার সংস্থাগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।
সদরে দুর্গাপূজার নিরাপত্তায় ৫১২ আনসার-ভিডিপি সদস্য
সদরে দুর্গাপূজার নিরাপত্তায় ৫১২ আনসার-ভিডিপি সদস্য
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়
নারায়ণগঞ্জে এবার ২৩৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় থাকবে ৭৫০ পুলিশ
নারায়ণগঞ্জে এবার ২৩৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় থাকবে ৭৫০ পুলিশ
পবিত্র ওমরাহ পালনে ডান্ডিবার্তা সম্পাদকের সৌদি যাত্রা
পবিত্র ওমরাহ পালনে ডান্ডিবার্তা সম্পাদকের সৌদি যাত্রা
নারায়ণগঞ্জে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা
নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায় ধর্মীয় আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টায় শহরের ২নং রেলগেইট এলাকায় ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন মন্দির থেকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশু খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র্যালি
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসের বর্নাঢ্য র্যালি বের হয়। জুলুসের নেতৃত্ব দিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
বন্দরে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত
বন্দরে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত
উৎসবের আমেজে নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা, ভক্তদের ঢল
উৎসবের আমেজে নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা, ভক্তদের ঢল
নারায়ণগঞ্জে বৌদ্ধ বিহার ও শ্মশানের জন্য জায়গা বরাদ্দের দাবি
নারায়ণগঞ্জে বৌদ্ধ বিহার ও শ্মশানের জন্য জায়গা বরাদ্দের দাবি
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন
শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন
অধ্যাপক মামুন মাহমুদ'র ঈদের শুভেচ্ছা
অধ্যাপক মামুন মাহমুদ এর ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
সোনারগাঁয়ে গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক
সোনারগাঁয়ে গিয়াস উদ্দিন আযম শাহ্`র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক
নারায়ণগঞ্জে ইস্টার সানডে উদযাপন
নারায়ণগঞ্জে ইস্টার সানডে উদযাপন
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগায়ে প্রধান দুই জামাত অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের জামতলা এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন
সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা হাজী আলমগীর হোসেনের
সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা হাজী আলমগীর হোসেনের
রাকিব মাহমুদ কালামের ঈদ শুভেচ্ছা
রাকিব মাহমুদ কালামের ঈদ শুভেচ্ছা
নারায়ণগঞ্জবাসীকে প্রফেসর আলিয়ারের ঈদের শুভেচ্ছা
নারায়ণগঞ্জবাসীকে প্রফেসর আলিয়ারের ঈদের শুভেচ্ছা
নারায়ণগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালিত
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব পালন করা হয়েছে।
হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭১ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭১ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে।
মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগ মারকাযুল ঈমান মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগের মাগফেরাত কামনায় দ্বিতীয় তম বার্ষিক দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাসদাইরে রাখের উপবাস, মঙ্গল কামনায় প্রার্থনা
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গনে রাখের উপবাস উপলক্ষ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বালন করা হয়েছে।
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শ্যামা পূজার বিসর্জন সম্পন্ন
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো চারদিন ব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
নারায়ণগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে রঙতুলির আঁচড়ে সেজে উঠছে দেবী দুর্গা
এখন পর্যন্ত বেশির ভাগ স্থানে প্রতিমা তৈরির কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। চলছে রঙতুলির আঁচড়।
শুভ মহালয়া আজ
মহালয়া মানে দুর্গাপূজার শুরু। ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গা মায়ের আগমন ধ্বনিতে চারদিক মুখরিত।
সিদ্ধিরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া
সিদ্ধিরগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজেসি সমাজবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর জশনে জুলুস অনুষ্ঠিত
১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগে শানে রিসালাত অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগ এলাকাবাসীর উদ্যোগে শানে রিসালাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আদমজীর কদমতলীতে ৩৪তম বাৎছরিক ছলছা অনুষ্ঠিত হবে
বিশ্বজাকের মঞ্জীলের কেবলাজান হুজুরের শিক্ষানুজায় আগামী শুক্রবার (২২ আগষ্ট) কবি ও কলামিষ্ট এম এ মাস্উদ এর বাসভবনে ৩৪ তম বাৎছরিক জলছা অনুষ্ঠিত হবে
না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণ
সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সুভদ্রা মহারানীর উল্টো শুভ রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
রথযাত্রা পরিচালনায় পূজা পরিষদের অভ্যর্থনা মঞ্চ
নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ রথযাত্রা মহোৎসব পালিত
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতি মডেল বারংবার মনে করিয়ে দেয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও সম্প্রীতির বার্তা দিয়ে জাঁকজমকপূর্ণ রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
রাত পোহালেই ঈদুল আযহা
ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আসছে।
পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৬ষ্ঠ পর্যায়) এর উদ্যোগে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে।
"চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর"
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
লাঙ্গলবন্দ নিয়ে বিভক্ত না’গঞ্জের হিন্দু সম্প্রদায়
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকা।
রমজানের দ্বিতীয় জুমাতেও মসজিদে মসজিদে নেমেছিল মুসল্লিদের ঢল
পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমাতেও নারায়ণগঞ্জ শহর ও শহরের বাইরের মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল।
মহাতীর্থ লাঙ্গলবন্দের পূণ্য স্নান উদযাপনে মতবিনিময় সভা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দের অষ্টমী স্নান আগামী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
না’গঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে মুসলমান ধর্মাবল্মীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
নিতাইগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু
শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির ও ভক্তদের উদ্যোগে বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী রামযজ্ঞের অধিবাসের মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু করা হয়েছে।
জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সাদেক আলী ফকির জামে মসজিদ সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০ নভেম্বর বন্দরে রক্ষাকালী মায়ের পূজা
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মীরকুন্ডি পরেশ সাধুর আশ্রমে ১৯ তম শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা-১৪৩১বাং আয়োজন করেছে কালীরবাজার মহামায়া সেবাশ্রম ও মায়ের ভক্তবৃন্দ।
দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরে জগদ্ধাত্রী পুজা
আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরগুলোতে । এবার প্রথম জগদ্ধাত্রী পুজা তে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জে চারদিন ব্যাপী শ্যামা পূজার বিসর্জন সম্পন্ন
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো চারদিন ব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।
রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের শ্যামাপূজায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ
প্রতিবছরের ন্যায় এবারো ২৮ আর কে দাস রোড, (রুফটপ) নিতাইগঞ্জ,রণবীর রায় চৌধুরীর বাস ভবনে শ্রী শ্রী শ্যামাপূজা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জে ইসলামিক সোসাইটির সিরাতুন্নবী (সঃ) উদযাপন
দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) আর্দশ বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দুর্গোৎসবের সমাপ্তি
নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে দেবীর আরাধনা, সিঁদুর খেলা, নাচ গান, আরতি প্রতিযোগিতা আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্তি হলো পাঁচদিন ব্যাপী সানতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে শহরের চাষাড়া রামকৃষ্ণ মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণ মিশনে কুমারীর আসনে বসবে ৭বছরের সুনন্দা
এ বছর নগরীর চাষারা মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত কুমারী পূজায় কুমারীর আসনে বসবে ৭ বছরের সুনন্দা চক্রবর্তী। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হবে।
প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের মৃৎশিল্পীরা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শেষ মুহূর্তে মন্দিরগুলোতে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
সকলকে নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করতে চাই : শিখণ সরকার
নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রেরণ করে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জবাসী উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করবে। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা ইতিপূর্বে জেলা পর্যায়ে সকল পূজা মন্ডপ গুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহরে জগন্নাথদেবের রথযাত্রা পালিত
নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা।
আজ রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা
শ্রীল প্রভূপাদ নিভৃতে তার শিষ্যদের সাথে কথা প্রসঙ্গে বলেছিলেন, পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহের সম্মুখে শ্রী চৈতন্য মহাপ্রভু এত ভাব বিহবল হয়ে নৃত্য করতেন যে কন্ঠে জগঃ জগঃ আর কিছু বলতে পারতেন না। আজ সেই কাংখিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব।








































































































