নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১৪:২৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি, সিএনজিসহ গ্রেপ্তার ৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি, সিএনজিসহ গ্রেপ্তার ৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি, সিএনজিসহ গ্রেপ্তার ৬

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০:৪৭

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির মেরামতকাজ  স্থগিত চেয়ে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির মেরামতকাজ স্থগিত চেয়ে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির মেরামতকাজ স্থগিত চেয়ে ২১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৮:০৫

কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন, অক্ষত ড্রাম
কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন, অক্ষত ড্রাম

কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন, অক্ষত ড্রাম

রোববার, ৪ অক্টোবর ২০২৬, ১৮:২২

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের  ছোট ভাই গ্রেপ্তার
সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯:৪১

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই চলছে দুই মেলা

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই চলছে দুই মেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে এক সপ্তাহ ধরে মেলা চলছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী মাসব্যাপী এসব মেলার আয়োজন করেছেন। তাদের দাবি, প্রশাসনের অনুমতি না থাকলেও স্থানীয় এমপি মেলা বসানোর অনুমতি দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তা অস্বীকার করেছেন। উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর মাঠ এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে অবৈধভাবে এসব মেলার আয়োজন করা হয়েছে। জামপুর খেলার মাঠে ‘শিশুকিশোর বিনোদন মেলা’ বসিয়েছেন সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, বিএনপি কর্মী শাহিন আলম ও আমির হোসেন। আর হাড়িয়া এলাকায় ‘আনন্দমেলা’ বসিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের যুবদল কর্মী আবু তাহের ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউনুস মিয়া। মেলায় নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, পুতুল নাচ, খেলনা, কসমেটিকস, মুড়িমুড়কি, ফুচকাসহ বিভিন্ন ধরনের পণ্যের শতাধিক দোকানপাট বসেছে। তবে এর আড়ালে জুয়া খেলা ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, মেলায় বসানো খেলনা, কসমেটিকস ও ফুচকার দোকান থেকে প্রতিদিন ৫০০ থেকে এক হাজার টাকা করে আদায় করা হচ্ছে। ইলেকট্রিক নৌকা ও নাগরদোলা থেকে এক মাসের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা নেওয়া হয়েছে। মেলার ভেতরে বসানো হয়েছে লটারির নামে জুয়ার আসর। প্রতিদিন উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, স্কুল চলাকালীনও মেলা খোলা থাকে। ফলে অনেক শিক্ষার্থী ক্লাসে না এসে মেলায় গিয়ে ঢুকছে। স্থানীয় নেতারা মেলা বসানোর কারণে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ করাও সম্ভব হচ্ছে না। জামপুর খেলার মাঠে মেলার আয়োজক সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বলেন, মেলায় ছোট ছোট পেলাপান ফুর্তিফার্তি করে, তাই মেলা বসানো হয়েছে। এ মেলায় প্রশাসনের অনুমতি নেই। তবে এমপি সাহেব সরাসরি অনুমোদন দিয়েছেন। মেলায় জুয়া ও মাদকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন। জুয়া ও মাদকের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার মেলার আয়োজক যুবদল কর্মী আবু তাহের বলেন, একার পক্ষের এমন মেলার আয়োজন সম্ভব নয়। আমিসহ অনেকেই এর সঙ্গে জড়িত। প্রশাসনের অনুমতি নিয়ে মেলা বসানো হয়েছে বলে তিনি দাবি করেন। সোনারগাঁ ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মেলার অনুমোদনের কোনো চিঠি থানায় জমা হয়নি। মেলা বসানোর বিষয়ে একাধিক অভিযোগ এসেছে। জামপুরের মেলা বন্ধ করার জন্য তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈদ্যেরবাজার মেলা বন্ধে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ এসব মেলা উচ্ছেদে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, এসব মেলা বসানোর বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধ মেলা দুটি উচ্ছেদ করা হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডিসি অফিস থেকে মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে মেলা বসালে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, কাউকে মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি। মেলা বসানোর অনুমতি ডিসি অফিস থেকে দেওয়া হয়। যেহেতু এসব মেলা অবৈধ, তাই উচ্ছেদের জন্য অবশ্যই প্রশাসনকে অনুরোধ করা হবে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬:৪০

বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৪:১০

সোনারগাঁয়ে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সোনারগাঁয়ে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সোনারগাঁয়ে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা: হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ২ জন গ্রেপ্তার

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা: হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ২ জন গ্রেপ্তার

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা: হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ২ জন গ্রেপ্তার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, অভিভাবকদের ক্ষোভ

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, অভিভাবকদের ক্ষোভ

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, অভিভাবকদের ক্ষোভ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০

আনন্দের যাত্রায় মেঘনায় ডুবে গেল একটি পরিবার

আনন্দের যাত্রায় মেঘনায় ডুবে গেল একটি পরিবার

বিয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। আত্মীয়ের বিয়ে, তাই কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে ট্রলারে উঠেছিলেন একই পরিবারের একাধিক সদস্যসহ মোট ১৩ জন যাত্রী। সেইসাথে ছিল বিয়ের আয়োজনের জন্য দুটি গরু ও একটি ছাগল। গন্তব্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হারিয়া এলাকা। সেখানে আত্মীয় সাজিয়া আক্তার ও শিশিরের বিয়ের আয়োজন। এ উপলক্ষে সাজানো হয়েছিল বিয়ে বাড়ি, আসতে শুরু করেছিলেন আত্মীয়রা। চারদিকে ছিল খুশির আমেজ কিন্তু সেই বিয়ে বাড়ির আনন্দে পৌঁছানোর আগেই মেঘনা নদীতে থেমে যায় তাদের যাত্রা। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা থেকে যাত্রা করা ট্রলারটি বিকেলে মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে ঝড় ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে ট্রলারের ভেতর পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে ডুবে যায় ট্রলারটি। সেইসাথে পানিতে তলিয়ে যাচ্ছিলেন যাত্রীরা। তবে দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা ‘আমান সিমেন্ট’ কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও ততক্ষণে হেলাল উদ্দিন ও তার তিন সন্তান পানিতে নিখোঁজ। তবে রাশিদা বেগম নামের আরেক নারীকে উদ্ধার করা হলেও তিনি আর বেঁচে নেই। এরপর মেঘনার পাড়ে শুরু হয় স্বজনদের অপেক্ষা। ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। কারও চোখ নদীর দিকে, কেউ ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ডুবুরি দল আর নৌ-পুলিশ নেমেছে উদ্ধারে। স্বজনদের কাছে তখন প্রতিটি মুহূর্তই যেন দীর্ঘ হয়ে উঠছিল। তাদের চাওয়া হেলাল উদ্দিন ও তাদের সন্তানের মরদেহের সন্ধান। এই অপেক্ষার মধ্যেই পেরিয়ে যায় দিন থেকে রাত। তবে শনিবার সকালে সেই অপেক্ষার এক করুণ পরিণতি আসে। বৈদ্যেরবাজার এলাকা থেকে উদ্ধার করা হয় হেলাল উদ্দিনের তিন সন্তান সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেনের (৫) মরদেহ। তিন সন্তানের মরদেহ পাওয়া গেলেও বাবা হেলাল উদ্দিন তখনো নিখোঁজ। একদিকে তিন সন্তানের মরদেহ, অন্যদিকে বাবার কোনো খোঁজ নেই স্বজনদের অপেক্ষা তখন আরও ভারী হয়ে ওঠে। তারপরও নদীতে তল্লাশি চালাতে থাকে উদ্ধারকারী দল। মেঘনার পাড়ে হয়তো তখনও কেউ আশায় তাকিয়ে ছিলেন, যদি হেলালের মরদেহ কোথাও পাওয়া যায়। সোমবার দুপুরে সেই অপেক্ষারও শেষ হয়। রতনপুর ব্রিজের নিচ থেকে নৌ-পুলিশ উদ্ধার করে হেলাল উদ্দিনের (৫৫) মরদেহ। চার দিন পর পাওয়া গেল পরিবারের শেষ নিখোঁজ সদস্যকে। শেষ পর্যন্ত সন্তানদের মতো বাবাকেও ফিরিয়ে দিল মেঘনা, তবে জীবিত নয়। বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে হোমনা থেকে এসেছিলেন তাঁরা। যে বাড়িতে যাওয়ার কথা ছিল হাসি-আনন্দে, সেই বিয়ের সঙ্গে এখন জড়িয়ে গেল একটি পরিবারের পাঁচটি মৃত্যুর স্মৃতি। শেষ পর্যন্ত মেঘনা তাদের সবাইকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু সেই ফেরা ছিল এমন এক ফেরা, যার জন্য কোনো স্বজন অপেক্ষা করেন না। বিয়েতে যাওয়ার পথে যে পরিবারটি ঘর থেকে বের হয়েছিল, চার দিন পর সেই পরিবারের বাবা ও তিন সন্তান ফিরলেন মরদেহ হয়ে। আনন্দের জন্য শুরু হওয়া একটি নদীযাত্রা শেষ হলো এক পরিবারের শোকের গল্প হয়ে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২

সোনারগাঁওয়ে অলিগলিতে কিশোর গ্যাং আতঙ্ক

সোনারগাঁওয়ে অলিগলিতে কিশোর গ্যাং আতঙ্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অলিগলিতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। দলবদ্ধ হয়ে চলাফেরা, মোটরসাইকেলে মহড়া, ইভটিজিং, মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির অভিযোগে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭

সোনারগাঁয়ের মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের মরদেহ ৪ দিন পর উদ্ধার

সোনারগাঁয়ের মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের মরদেহ ৪ দিন পর উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীর তীব্র ঢেউ ও ঝড়ের মুখে পড়ে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় শেষ নিখোঁজ ব্যক্তি হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রতনপুর ব্রিজের নিচ থেকে নৌ-পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। এর মাধ্যমে এ ঘটনায় একই পরিবারের নিখোঁজ চার সদস্যের লাশ উদ্ধার হলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে এক পরিবারের সদস্যসহ মোট ১৩ জন ট্রলারযোগে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারে দুটি গরু ও একটি ছাগলও বহন করা হচ্ছিল। মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ঝড় ও প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের ভেতরে পানি ঢুকে যায় এবং মুহূর্তেই তা ডুবে যায়। দুর্ঘটনার সময়ে কাছে থাকা ‘আমান সিমেন্ট’ কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। চিকিৎসাধীন অবস্থায় রাশিদা বেগম নামে এক নারীর মৃত্যু হলেও নিখোঁজ থাকেন তার স্বামী হেলাল উদ্দিন ও তাঁর তিন সন্তান। পরবর্তী সময়ে গত শনিবার সকালে বৈদ্যেরবাজার অঞ্চল থেকে ডুবুরি দল ও নৌ-পুলিশ হেলাল উদ্দিনের তিন সন্তান—সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)-এর লাশ উদ্ধার করে। আজ সোমবার বাবা হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধারের মধ্য দিয়ে টানা চার দিনের উদ্ধার অভিযান ও নিখোঁজদের খোঁজের অবসান ঘটল।নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীর তীব্র ঢেউ ও ঝড়ের মুখে পড়ে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় শেষ নিখোঁজ ব্যক্তি হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রতনপুর ব্রিজের নিচ থেকে নৌ-পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। এর মাধ্যমে এ ঘটনায় একই পরিবারের নিখোঁজ চার সদস্যের লাশ উদ্ধার হলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে এক পরিবারের সদস্যসহ মোট ১৩ জন ট্রলারযোগে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারে দুটি গরু ও একটি ছাগলও বহন করা হচ্ছিল। মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ঝড় ও প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের ভেতরে পানি ঢুকে যায় এবং মুহূর্তেই তা ডুবে যায়। দুর্ঘটনার সময়ে কাছে থাকা ‘আমান সিমেন্ট’ কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। চিকিৎসাধীন অবস্থায় রাশিদা বেগম নামে এক নারীর মৃত্যু হলেও নিখোঁজ থাকেন তার স্বামী হেলাল উদ্দিন ও তাঁর তিন সন্তান। পরবর্তী সময়ে গত শনিবার সকালে বৈদ্যেরবাজার অঞ্চল থেকে ডুবুরি দল ও নৌ-পুলিশ হেলাল উদ্দিনের তিন সন্তান—সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)-এর লাশ উদ্ধার করে। আজ সোমবার বাবা হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধারের মধ্য দিয়ে টানা চার দিনের উদ্ধার অভিযান ও নিখোঁজদের খোঁজের অবসান ঘটল।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯

সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ, সাড়ে ৫ লাখ টাকায় মুক্তি

সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ, সাড়ে ৫ লাখ টাকায় মুক্তি

সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ, সাড়ে ৫ লাখ টাকায় মুক্তি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬