নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী রুমানা গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী রুমানা গ্রেপ্তার  

বন্দরে ৪ কেঁজি ৩’শ গ্রাম গাঁজাসহ  মাদক সম্রাজ্ঞী রুমানা বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যলয়।

ধৃত মাদক কারবারি রুমানা বেগম বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার দেলোয়ার হোসেন মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার আবুল হোসেন মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যলয় (খ সার্কেল) উপ - পরিদর্শক রাজা মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৯(২)২৬। 

গ্রেপ্তারকৃতকে সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪টায়  বন্দর থানার মাহামুদনগরস্থ ধৃত নারী মাদক ব্যবসায়ী বসত ঘরে তল্লাশি চালিয়ে  উল্লেখিত গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা গেছে, ধৃত নারী মাদক ব্যবসায়ী রুমানা বেগম দীর্ঘ দিন ধরে মাহমুদনগর এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যলয় পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে অন্যান্য উপ পরিদর্শকদের সমন্বয়ে একটি রেইডিং পাটি গঠন করে নারী মাদক কারবারি বসত বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেঁজি ৩’শ গ্রাম গাঁজা  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।