নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

নারী

নারী

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের করা আরও দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে “নো অর্ডার” দেন। এর ফলে হাইকোর্টের জামিন আদেশ কার্যকর থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীপক্ষের আইনজীবীরা জানান, এর আগে ১০টি মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই দুই মামলাতেও হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। তবে রোববার শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ দেননি। আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ এবং আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই আইভীর মুক্তি মিলতে পারে বলে আমরা আশা করছি।” মামলাগুলোর পটভূমি

০৭:২৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ডা: সেলিনা হায়াৎ আইভীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। এর আগে ২৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট এগারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপীল বিভাগে শুনানীর অপেক্ষা রয়েছে। আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনীভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো। সট: আওলাদ হোসেন, মামলার আইনজীবী। উল্লেখ্য, গত ৯ মে ভোরে সাড়ে ৬টার নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তাকে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

০৪:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

ফতুল্লায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্ত (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি ফতুল্লা মডেল থানার মাসদাইর শেরেবাংলা রোডস্থ তালা ফ্যাক্টরির শেখ লাভলু মিয়ার ছেলে পুত্র। রবিবার (২৯ মার্চ) বিকেলে তাকে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকা থেকে গেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক এসআই মোঃ হামিদুল ইসলাম জানায়, তামান্না আক্তারের দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করলে রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

০৮:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

আওয়ামীলীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে: সানি

আওয়ামীলীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে: সানি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’ ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে আনিসুল ইসলাম সানি বলেন, আমাদেরকে বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং, আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না। তিনি আরও বলেন, ১৯৭১ সালের সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৯ মাস জেলে ছিলেন। যারা এই ইতিহাস জানেন না, তারাই জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, সামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি, এড: সিমা সিদ্দিকী, এড. মহাসিন, সহ-সাধারন সম্পাদক মাসুদ রানা মিঠু, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি,সহ সভাপতি মিয়া মো আব্দুল্লাহ মুজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাইধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, সদস্য সাইদুর ইসলাম অপু, এস এম হাবিবুর রহমান বদু, মোঃ আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শাখার পানি উন্নয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিকের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ বাশার শেখ, নারায়ণগঞ্জ সদর থানা(জেলা)জাসাসের সভাপতি কবির সিকদার, সহ-সভাপতি রহমত উল্লাহ ফকির, বন্দর থানা(জেলা)জাসাসের সভাপতি এড: মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক মিছির আলী মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, নারায়ণগঞ্জ সদর থানা(মহানগর)জাসাসের সাধারণ সম্পাদক এড.এস এম গালিব, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি তাসলিমা দেওয়ান, ফজলুল হক পলাশ, সাধারণ সম্পাদক আনায়ার হোসেন সজিব, ফতুল্লা থানা ওলামাদলের সহ-সভাপতি মোঃ জিলানী ফকির, বন্দর থানা (মহানগর) জাসাসের সহ সভাপতি মইদুল ইসলাম হাছান, ফতুল্লা থানা জাসাসয় সাবেক সভাপতি মাহবুবুর রহমান ডিপটি, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসেন বাবুল, গোগনগর ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ লতিফ শিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন জাসাস সিনিয়র সহ-সভাপতি শাহাজামাল সেলিম, সহ সভাপতি মাকসুদা, সাধারণ সম্পাদক ডি এম লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহবায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ, আশ্রাফুজ্জামান ইভান, সদস্য সচিব বদিউজ্জান ইমন, কুতুবপুর ইউনিয়ন ২ ওয়ার্ড জাসাসের সভাপতি মোঃ শহিদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেক, সহ প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাসাস নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

১০:২৮ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিকের কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামী সন্ত্রাসী হিমন হামিদ(২৮)কে আটক করে পুলিশে সোর্পদ করেছ স্থানীয় জনতা। গত শুক্রবার (মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত হিমন হামিদ বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এর আগেও সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মামলা জামিনে এসে পুনরায় ছিনতাই করে বেড়াচ্ছে

০৭:৪৪ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার