নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬

এখন পর্যন্ত কোন সহিংসতা ঘটেনি, তৎপর থাকবে পুলিশ : এসপি মিজানুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

এখন পর্যন্ত কোন সহিংসতা ঘটেনি, তৎপর থাকবে পুলিশ : এসপি মিজানুর

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, সকল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জ জেলায় অদ্যাবধি এখন পর্যন্ত কোন সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে ব্যাপারে আরও তৎপর থাকবে পুলিশ ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী বিফিং প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার আরও বলেন, এবারের নির্বাচনে জেলা পুলিশের ২১৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। নারায়ণগঞ্জ জেলার ৫ টি নির্বাচনী আসনের ৭৯৭ টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১ টি মোবাইল পার্টি, ১৪ টি স্ট্রাইকিং পার্টি, ১১ টি স্ট্যান্ডবাই পার্টি থাকবে। 

৭ টি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে ৭ টি থানার অফিসার ইনচার্জগণ তদারকিতে থাকবেন। 

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১ টি কেন্দ্রের পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে।

এসময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সকল পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।