সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৯ লাখ ৯৭ হাজার ২৭৮ এবং না ভোট পড়েছে ২ লাখ ৭৯ হাজার ৬ভোট।
এরমধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রাপ্ত হ্যাঁ ভোট-১৮৮৩৫০ না ভোট-৫২৪৭০। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রাপ্ত হ্যাঁ ভোট-১৬৬৯৪৮ না ভোট-৪৩৮৭৬টি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রাপ্ত হ্যাঁ ভোট-২৪৫৭৯৩ না ভোট-৬৮৬৬০। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রাপ্ত হ্যাঁ ভোট-২০২৭৭৪ না ভোট-৪৯৬০৭। নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে প্রাপ্ত হ্যাঁ ভোট-১৯৩৪১৩ না ভোট-৬৪৩৯৩টি।


































