নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫২, ২৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত তিনটার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দেয়। একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে ভূলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: