ঢাকা - নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে দাড় করানো একটি মিনিট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দূবৃত্তরা। তবে স্থানীয়রা সাথেহ সাথে বিষয়টা বুজতে পেরে মোটরসাইকেল আরোহী দূবৃত্তদের থামতে বললে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইঘর কাজীপাড়া বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে।
প্রত্যক্ষদর্শীদের বর্নণামতে,বেলা ৩ টা ১০-১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা মিনিট্রাকটিতেঊ পের্ট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। দুর থেকে দেখতে পেয়ে সে সহ আরো কয়েকজন স্থানীয় পথচারি দৌড়ে মোটর সাইকেল আরোহী দূবৃত্তদের থামানোর জন্য এগিয়ে গেলে তারা সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়।সাথে সাথে তারা আগুন নিভিয়ে ফেলে।ফলে খুব বেশী ক্ষয়ক্ষতি হয়নি।
ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ জানায়,সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখনে পান স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। তার দাবী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির সাথে থাকা জড়িতরাই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে।


































