নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ কামরুজ্জামান কামু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।
জেলা পুলিশ জানায়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গ-জোনের ইনচার্জ মো. মমিনুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) এ টি এম জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কামরুজ্জামানকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































