নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

আন্দোলনে অনুপস্থিতি ও গ্রুপিংয়ের অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

আন্দোলনে অনুপস্থিতি ও গ্রুপিংয়ের অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং কমিটির মধ্যে গ্রুপিং সৃষ্টির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে উপস্থিত না থেকে দলের ভেতরে গ্রুপিং সৃষ্টি করছেন। এ কারণে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।