নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৩, ২৬ নভেম্বর ২০২৬

লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১৬ নং লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ লিটন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আলী হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, পিছকামতাল মাদ্রাসার সাবেক সভাপতি কামাল হোসেন এবং বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার প্রধান, জালাল মেম্বার, বন্দর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি কামাল হোসেন, মেছের আলী, হৃদয়, মামুন, নারসিন আক্তার, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. পাখি মিয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরী মজুমদার, মোক্তার হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহিন আলম ও আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষার এই ধাপ শেষ করে তাদের সামনে নতুন শিক্ষাজীবনের সূচনা হতে যাচ্ছে। ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তাঁরা।

 

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ উপহার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে এক ক্ষুদে শিক্ষার্থী ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিত অতিথি ও সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকরা একসঙ্গে কেক কেটে আনন্দ উদযাপন করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসলিম খন্দকার।

আরো পড়ুন