নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

দৈনিক রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৬, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা রপালী বাংলাদেশ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা ও কেক কাটার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। 

 

রূপালী বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আফজাল হোসেন পণ্টি, সাবেক সাধারণ সম্পাদক ও নিউ এজের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জীবন।

 

বক্তারা বলেন, এই দুই বছরের পথচলায় পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের মনে ঠাঁই করে নিয়েছে। আশা করছি আগামিতেও রূপালী বাংলাদেশ জনমনের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। স্থানীয় ও জাতীয় সমস্যা তুলে ধরে দেশ গঠনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মন্তব্য করে তাঁরা বলেন, আশা করছি এই ধারাবাহিকতা বজায় রাখবে।

 

এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, মাসুমুজ্জামান, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন, চ্যানেল টোয়েণ্টিফোরের স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার এম আর কামাল, যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আমির হোসাইন স্মীথ, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনিসুর রহমান জুয়েল, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়, পাপ্পু ভট্টাচার্য্য, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকত, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরান আলী সজীব প্রমুখ।

সম্পর্কিত বিষয়: