নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৬, ২৬ নভেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন

মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। শিশুটির চলাচলের সুবিধা ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

এ সময় শিশু রাইয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মন্ডল।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হতে পারে না। প্রয়োজন যথাযথ সহযোগিতা, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রত্যেক শিশুর জন্য মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: