নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

পূর্ব নলুয়া ও কেরানীহাটে বন্যাদুর্গতদের মাঝে লজিক অফ বাংলাদেশের ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৯, ১২ জুলাই ২০২৬

পূর্ব নলুয়া ও কেরানীহাটে বন্যাদুর্গতদের মাঝে লজিক অফ বাংলাদেশের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ও পূর্ব নলুয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অফ বাংলাদেশ।

বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, শুকনো খাবার, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং রান্না করা খিচুড়ি। প্রায় চার ফুট পানির মধ্যেও দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে স্থানীয় সহযোগী সংগঠনের সঙ্গে যৌথভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেসপন্স টিম হিসেবে মাঠে কাজ শুরু করেছে লজিক অফ বাংলাদেশ। সার্চ, রেসকিউ ও রিলিফ—এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে।

ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার, ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি। তিনি জানান, বন্যাকবলিত মানুষের পাশে থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উদ্ধার কার্যক্রমও অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: