নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪২, ২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ প্রতিষ্ঠা করেছে সরকার। গত ১৬ নভেম্বর থেকে এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৩ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ প্রতিষ্ঠা করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আমিরুল্লাহ নাছির প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।