নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ যুব সংসদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ যুব সংসদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগরের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্য।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা জানান, একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ যাত্রা শুরু করেছে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করা সম্ভব। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ যুব সংসদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবসেবা ও সামাজিক কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নারায়ণগঞ্জ যুব সংসদকে এগিয়ে নেওয়া

হবে।