নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসকে

জেলা প্রশাসকে

নারায়ণগঞ্জে মহান মে দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে মহান মে দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎স্টাফ রিপোর্টার ‎নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‎ ‎শুক্রবার (১ মে) সকাল ৮টায় নগরীর চাষাড়া এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিকপক্ষের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ‎

১১:১৫ এএম, ১ মে ২০২৬ শুক্রবার

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:  সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত নগরীর চাষাঢ়াস্থ হকার মাকের্ট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তিনি হঠাৎ এ মাকের্টটি পরিদর্শনে আসেন। এসময় তিনি মার্কেটের একাধীক দোকানিদের সাথে কথা বলেন। তিনি জানতে চান, এখানে যারা দোকানি রয়েছেন তারা হকার কি না? কিন্তু উত্তরে সবাই বলেন, না। আমরা সবাই ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি। দোকানিদের এ কথা শুনে রীতিমত অবাক হন নাসিক প্রশাসক সাখাওয়াত। তিনি দোকানিদের বলেন, “এখানে আপনারা থাকতে পারবেন না। সিটি কর্পোরেশন হকারদের পুর্নবাসনের জন্য এ মার্কেট করে দিয়েছে। সেই হকাররাই যদি না থাকে তাহলে এ মার্কেটই থাকবে না।”

১০:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার