নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ আটক ১৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৮, ৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ আটক ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’ নামের চারতলা ভবনে এ অভিযান চালানো হয়। ভবনটি আগে ‘সাজেদা হাসপাতাল’ হিসেবে পরিচিত ছিল।

 

বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ জন নারী, ১৩ জন পুরুষ, ১৬ বছর বয়সী একজন কিশোরী এবং ১৭ বছর বয়সী একজন কিশোরসহ মোট ১৭ জনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হয়। এ সময় বয়স কম হওয়ায় ১৬ বছর বয়সী কিশোরী ও ১৭ বছর বয়সী কিশোরকে তাদের পরিবারের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: