নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৭, ২৮ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।