নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় মাদক বিক্রেতা পলাশ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৪, ২৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় মাদক বিক্রেতা পলাশ গ্রেপ্তার

ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সহ পলাশ(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত পলাশ ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়ার দৌলতপুরের হাকিম আলীর পুত্র।

 

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে তাকে পাগলা নয়ামাটিস্থ মুসলিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময়৷ তার নিকট থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান নূর ও সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বেলা ১২ টার দিকে তাকে পাগলা নয়ামাটিস্থ মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশ কে আটক করে। এ সময় তার নিকট থেকে ১'শত পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সম্পর্কিত বিষয়: