নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ অক্টোবর ২০২৬

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৪, ২৪ অক্টোবর ২০২৬

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন।

সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

সম্পর্কিত বিষয়: