নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের কর্মসূচি, হাদি হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০০, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের কর্মসূচি, হাদি হত্যার বিচার দাবি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়ায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

 

কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা। 

 

এসময় জাবের দ্রুততম সময়ের মধ্যে হাদি হত্যার বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

 

বিএনপিকে উদ্দেশ্য করে সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা বলেন, ক্ষমতায় এসেই তারা জুলাই শহীদদের সাথে বাটপারি করেছে। তিনি চাঁদাবাজি,দখলবাজি ও টেন্ডারবাজির অভিযোগও করেন। 

 

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে চাঁদবাজি, খুন, ধর্ষণের বিচার হয় না কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বললেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে যায়। 

 

এ সময় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৭ অক্টোবর দেশের সর্বোত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে এসব দাবির পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: