নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় অধ্যাপক রেজাউল করিমের গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় অধ্যাপক রেজাউল করিমের গণসংযোগ

সাবেক প্রতিমন্ত্রী  অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া মার্কায় গণসংযোগ করছেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন রফিকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।

 শনিবার  (৭ ফেব্রুয়ারি   ) বিকাল ৩টা থেকে  সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় নেতা কর্মীরা এ  গণসংযোগ করেন।

আসন্ন এয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা তুমুল ভাবে চলছে। যেখানেই যাচ্ছেন সেখানেই নির্বাচনী গরম হাওয়া বইছে।

তারই ধারাবাহিকতায় সোনারগাঁ পৌরসভায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এর  ঘোড়া মার্কা প্রতীক  নিয়ে নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও  সিদ্ধিরগঞ্জ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোনারগাঁ পৌরসভার বিভিন্ন নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে ঘুরে সালাম জানিয়ে ভোটারদের কাছ থেকে ভোট চাইছেন এবং  ঘোড়া মার্কা জয়লাভের আশ্বাস পেয়েছেন।

সোনারগাঁও উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম সব সময় জনসাধারণের কল্যাণে কাজ করেছেন। তিনি নির্বাচিত হলে সোনারগাঁয়ে  আরো উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, পৌর বিএনপির সাবেক যুবদল সহ -সভাপতি মোঃ সেলিম মিয়া, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক  মোঃ রাজা মিয়া,মহিউদ্দিন  আহমেদ মহিন, সাবেক প্রতিষ্ঠাতা থানা  ছাত্রদল সহ-সভাপতি তাহ্সিন খন্দকার খোকন, জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন, মোঃ ছবির হোসেন,রাছেল হোসেনসহ আরো অনেকে।