নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে নিরব ভোট বিপ্লব হবে : মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে নিরব ভোট বিপ্লব হবে : মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৪ আসনের বিআরপি মনোনীত প্রার্থী (হাতি প্রতীক) মোহাম্মদ আলী পাগলা বাজার সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে তিনি নির্বাচনী প্রচারনা করেন।

এসময় মোহাম্মদ আলী বলেন, আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় অসংখ্য মানুষ জড়ো হয়েছে। জনগণের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশাকরি যদি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে অত্র এলাকার যেসকল সমস্যা রয়েছে আমি সেগুলো সমাধানে দ্রুত কাজ করবো। কারন আমি একজন মুক্তিযোদ্ধা আর কিভাবে কাজ আদায় করতে হয় সেটা আমি জানি।

তিনি আরও বলেন, অত্র এলাকায় যেসব সমস্যা বিশেষ করে মাদক, কিশোরগ্যাং, ভূমিদস্যুতা, সন্ত্রাসী, ছিনতাই, ইভটিজার নির্মূলে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহন করবো। পাগলা বাজার, নূরবাগ, দেলপাড়া, মিসির আলী কলেজ সংলগ্ন এলাকা, নন্দলালপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত আলো সরবরাহ সহ যেসকল সমস্যা বিদ্যমান রয়েছে সেগুলো সমাধান করার জন্য যতদ্রুত সম্ভব ব্যবস্থা করবো। এবারের নির্বাচনে নিরব ভোট বিপ্লব হবে বলে আমি আশাবাদী।

সম্পর্কিত বিষয়: