মোটরসাইকেলে লুকানো ১৯৫৫ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
১২:২৮ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার