নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে গুলি বর্ষণ করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা    

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে গুলি বর্ষণ করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা    

বন্দরে বিকাশ সেলস অফিসারকে মারধরের পর গুলি বর্ষন করে ই- মানি বিক্রির নগদ ৩ লাখ ৯৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে জামাল এন্ড কোম্পানী  সেলস সুপারভাইজার মোঃ ফজলে রাব্বি বাদী হয়ে গত রোববার (২২ ফেব্রুয়ারী) রাতে অজ্ঞাত নামা ৪ ছিনতাইকারীকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২০(২)২৬ ধারা- ৩৯৪ পেনাল কোড- ১৮৬০।

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুর  ১২টা ২৫ মিনিটে  বন্দর থানার লক্ষনখোলা মাদ্রাসা স্ট্যান্ড সংলগ্ন শেখ ফারাজ পেপার এন্ড বোর্ড মিলের সামনে পাঁকা রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত লুন্ঠিত টাকা উদ্ধার কিংবা  ছিনতাইয়ের ঘটনা জড়িত  কাউকে গ্রেপ্তারের খবর জানাতে পারেনি পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে মোঃ ফজলে রাব্বি বন্দর থানার নবীগঞ্জ ২নং টি হোসেন রোড কামাল উদ্দিনের মোড়ে জামাল এন্ড কোম্পানী বন্দর সেলস সুপারভাইজার হিসেবে চাকুরি করে আসছি।

প্রতিদিনের ন্যায় গত রোববার বন্দর থানার নবীগঞ্জ মোল্লাবাড়ী এলাকার মৃত রমজান আলী ছেলে জামাল এন্ড কোম্পানী বন্দর কর্মরত সেলস অফিসার রনী (৩৪) বন্দর থানার  বিভিন্ন দোকানে বিকাশের ই- মানি বিক্রি করার জন্য রওনা হয়।

একই দিন দুপুর বেলা বন্দর থানার লক্ষনখোলা এলাকাসহ এর আশেপাশের বিভিন্ন দোকানে ৩ লাখ ৯৬ হাজার টাকা বিকাশ ই- মানি বিক্রয় করে দুপুর ১২টা ২৫ মিনিটে বন্দর থানার লক্ষনখোলা মাদ্রাসা স্ট্যান্ড সংলগ্ন শেখ ফারাজ পেপার এন্ড বোর্ড মিলের পাঁকা রাস্তার সামনে পৌছালে ওই সময় তালতলা স্ট্যান্ড হইতে অজ্ঞাত নামা ২ জন ছিনতাইকারী পায়ে হেঁটে ও দুইটি মোটরসাইকেল যোগে আরো ২ জন অজ্ঞাত নামা ছিনতাইকারী দেশীয় অস্ত্রসস্ত্রসহ পিস্তল নিয়ে সেলস অফিসার রনীকে পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তার সাথে থাকা কলো রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগে রক্ষিত বিকাশের ই-মানি বিক্রয়ের ৩ লাখ ৯৬ হাজার টাকা ও তার ব্যবহারকৃত ১টি ইনফিনিক্স মোবাইল সেট যার আনুমানিক  মূল্য  ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ওই সময় সেলস অফিসার রনী ডাকচিৎকার করলে অজ্ঞাত নামা ছিনতাইকারীরা সেলস অফিসারকে লক্ষ করে গুলি করলে গুলিটি লক্ষভ্রষ্ট হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। লুন্ঠিত টাকা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। 
 

সম্পর্কিত বিষয়: