নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন, জরিমানা

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে র‌্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রঞ্জন বণিক।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা ভোক্তার জানার অধিকার। পাশাপাশি প্রস্তুতকৃত জুসের বোতলে ফুড-গ্রেড মান নিশ্চিত করা হয়নি।”

তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৭ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

সম্পর্কিত বিষয়: