নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে জরিমানা 

অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বন্দরে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহিমা আক্তার ইতি নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকায় অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইনে উল্লেখিত টাকা জরিমানা আদায় করে মাটি কাটা কাজ বন্ধ করে দেয়। অভিযানের পর ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষন পর ভূমিদস্যুরা একত্রিত হয়ে পুনরায় মাটি কাটার কাজ শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বন্দর উপজেলার কৃষি জমির মালিকদের বিভিন্ন  প্রলোভন দেখিয়ে দাঁশেরগাও এলাকার কৃষি জমি অবাধে  কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে  কতিপয় ভূমিদস্যুরা।

ইটভাটার কারনে বিপন্ন হচ্ছে বন্দরের পরিবেশ। সরকারি কৃষি খাস জমিসহ ব্যাক্তি মালিকানা সম্পত্তী জোর পূর্বক কেটে নেওয়ার ঘটনায় মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি নেতৃত্বে  দাঁশেরগাও এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানের পর মাটি কাটা কাজ সাময়িক ভাবে বন্ধ থাকলেও ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পর মাটিখেকুদের কার্যক্রম শুরু করার খবরের র্তীব্র ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় এলাকাবাসী।  
 

সম্পর্কিত বিষয়: