নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

ষোলপাড়ায় মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৮, ৯ অক্টোবর ২০২৬

ষোলপাড়ায় মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ের ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে স্থানীয় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের কার্যালয় থেকে ১০০জন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লা এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ।

 

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হোসাইন বলেন, মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উপহার সামগ্রীর ব্যয়ভার বহন করছেন একই গ্রামের সন্তান ও সাবেক ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার মরহুম আহসান আলী মোল্লার ছেলে সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মোল্লা।

 

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লা বলেন, ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন এলাকার মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বর্তমানে আমাদের এলাকায় চুরি, ছিনতাই ও মাদক অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উপহার সামগ্রী পাওয়া মঞ্জু রানী শীল বলেন, আমাদের মতো সাধারণ মানুষের কথা চিন্তা করে ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উপহার আমাদের জন্য অনেক উপকারে আসবে। সংগঠনের সঙ্গে যারা জড়িত এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

এলাকার মুরুব্বি নূরুল ইসলাম বলেন , ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। মাদক, জুয়া, চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো উদ্যোগগুলো সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করবে।

সম্পর্কিত বিষয়: