ফতুল্লার মাসদাইরে সরকার বিরোধী মিছিল থেকে পুলিশ ধাওয়া করে চার ছাত্রলীগ নেতা কে গ্রেফতার করছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে তাদের গ্রেফতার করে।
এর আগে মধ্যরাতে পুলিশ ইসদাইর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সহ সভাপতি ও জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু কে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকার বিরোধী মিছিলের সংবাদ পেয়ে তিনি সহ পুলিশের একাধিক টিম দ্রুত সেখানে গিয়ে সেখানে গিয়ে মিছিলকারিদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে মিছিলে অংশ নেওয়া পটুয়াখালীর বড়োবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রিশাদ মিয়া,রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শিশির,মোঃ সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মোঃ সিফাত।
অপরদিকে বৃহস্পতিবার মধ্য রাতে ইসদাইর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সহ সভাপতি ও জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু কে গ্রেফতার করে বলে তিনি জানান।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


































