নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

৩০০ ফিটে এসপির নেতৃত্বে পুলিশের চেকপোস্ট, হুইস্কি ও সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩০০ ফিটে এসপির নেতৃত্বে পুলিশের চেকপোস্ট, হুইস্কি ও সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আওতাধীন ৩০০ ফিট এলাকায় পরিচালিত বিশেষ চেকপোস্টে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১১টি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হয়।

 

অভিযানকালে সন্দেহভাজন মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস তল্লাশি করে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকা গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

এসময় অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ. এম সালাউদ্দিন, ডিবির ওসি এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এ ধরনের তাৎক্ষণিক তল্লাশি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: