নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় আলেয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সোনামিয়া মার্কেটের আজমিরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট - ১৫ ৩৭৫১) ও এর হেলপার মো মনির হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আলেহা বেগম খুলনা জেলার খালিশপুর থানার বড় বয়রা এলাকার মৃত ইব্রাহিমের স্ত্রী। বর্তমানে তিনি আদমজী কালাম সাহেবের মেয়ের টিনশেড বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


































