নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২৮

নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের স্থানীয় দুই নেতাও রয়েছেন।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, চুরির মামলায় চারজন, দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় দুজন, চারটি মাদক মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. শফিউল আলম (৪৬) ও কবির ওরফে মোশারফ হোসেন (৫০)। পুলিশি নথিতে শফিউল আলমকে বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কবির ওরফে মোশারফ হোসেনকে বন্দর উপজেলা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

চুরির মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) ও মো. রুবেল (৩০)।

 

দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় হিমেল (২৬) ও মো. সাগর (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

চারটি মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মো. আউয়াল মিয়া (৪৮), মো. জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) ও অপূর্ব (২৪)। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে জাহিদুর হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: