নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার বিভাগীয় সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।

 

পরিদর্শনকালে বিচারকরা থানার মালখানা, হাজতখানা, নারী ও শিশু ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরে অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল নাহিদ সুলতানাসহ থানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় যত সুদৃঢ় হবে, সাধারণ মানুষ তত দ্রুত ও মানসম্মত আইনগত সেবা পাবেন।

 

তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে আরও মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্মারক হিসেবে আমানিয়া বৃক্ষরোপণ করেন।

 

থানা পরিদর্শনের মাধ্যমে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং থানায় সেবাপ্রার্থীদের জন্য কার্যকর ও মানবিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত বিষয়: